এখনও ভাবছিনা জাতীয় দল নিয়েঃ সাইফউদ্দিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
এখনও ভাবছিনা জাতীয় দল নিয়েঃ সাইফউদ্দিন

এখনও ভাবছিনা জাতীয় দল নিয়েঃ সাইফউদ্দিন

এখনও ভাবছিনা জাতীয় দল নিয়েঃ সাইফউদ্দিন

সাইফউদ্দিনের জার্সির পেছনে নাম্বারটা ৭৫। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানেরও জার্সি নাম্বারও ৭৫। সাইফউদ্দিন নাকি ইচ্ছা করেই সাকিবের সাথে মিল রেখেছেন জার্সি নাম্বার। স্বপ্ন দেখেন একজন সাকিব আল হাসান হওয়ার। এখনো পর্যন্ত লক্ষ্য ঠিক রেখেই এগোচ্ছেন অনুর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা এই অলরাউন্ডার সাইফউদ্দিন। হাইপারফরম্যান্স দলের হয়ে অস্ট্রেলিয়া মাতিয়ে গত সোমবারেই দলের সাথে দেশে ফিরেছে সাইফউদ্দিন। বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলা সাইফউদ্দিন নিজেকে পরখ করতেই গিয়েছিলেন অস্ট্রেলিয়া সফরে। আপাতত বলা যায় অস্ট্রেলিয়া সফরে সফল এই পেস বোলিং অলরাউন্ডার। প্রথম দুই ম্যাচে ব্যাটিং করারই সুযোগ পাননি। বল হাতে পাঁচ ম্যাচে নিয়েছেন মোট ১১ উইকেট। ব্যাট হাতে পেয়েছেন একটি শতক। এতসব সাফল্য নিয়ে এখনি সন্তষ্ট নন সাইফউদ্দিন। পথ যে বাকী অনেকটা! বিসিবিতে আজ গণমাধ্যমকে অস্ট্রেলিয়া সফরের নানা অভিজ্ঞতার কথা জানালেন এই অলরাউন্ডার। ‘আমি এখনো শিখছি। চেষ্টা করছি কোচ হেলমটের অধীনে থেকে নিজের ত্রুটি গুলো শুধরে নেয়ার। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে নিজেকে আরও ধারালো করার চেষ্টায় আছি। এরপরেই জাতীয় দল। তবেই নিয়মিত হতে পারবো জাতীয় দলে।’ অনেক দিন ধরেই জাতীয় দলে এমন একজন অলরাউন্ডারের অভাব। শেষদিকে দলের হাল ধরার মত কেউ নাই বললেই চলে। এমন পজিশনে সাইফউদ্দিন নিজেকে থিতু করার পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন বলা যায়। বোলিংয়ের পাশাপাশি সমান মনযোগ দিচ্ছেন ব্যাটিংয়েও। এ নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘আমি দলের হয়ে পাঁচ বা ছয় নাম্বারে ব্যাটিং করি। কখনো ব্যাটিং করার সুযোগ পাই আবার কখনো পাইনা। তখন চিন্তা করলাম এই যায়গা থেকে কিভাবে ভালো করা যায়। এই আত্মবিশ্বাস থেকেই ভালো করার সাহস পাই। শুরুর দিকে কয়েকটা উইকেট দ্রুত পড়ে গেলে দায়িত্বটা আমাকেই নিতে হয়।’ জাতীয় দলের জন্য এখনই ভাবছেননা এই পেস অলরাউন্ডার। তবে প্রস্তত রাখছেন নিজেকে। জাতীয় দলের হয়ে খেলতে গেলে কত নাম্বার পজিশনে ব্যাটিং করবেন, এমন প্রশ্নের জবাবে সাইফউদ্দিন বলেন, ‘আগে জাতীয় দলে সুযোগ পাই তখন ঠিক করবো। আপাতত জাতীয় দল নিয়ে ভাবছিনা তবে না ভাবলেও চলে আসে। আমি আরও উন্নতি করতে চাই ব্যাটিংয়ে। এ নিয়ে কোচের সাথে কাজ করে যাচ্ছি।’