ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় সোমবার শুরু হচ্ছে ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 মিনিট আগে
ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় সোমবার শুরু হচ্ছে ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় সোমবার শুরু হচ্ছে ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় সোমবার শুরু হচ্ছে ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট

ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন ও ল্যাবএইডের যৌথ পৃষ্ঠপোষকতায় আগামী সোমবার (৯ নভেম্বর) পল্টন আউটার স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘ল্যাবএইড-ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’।

শনিবার (৭ নভেম্বর) ডিআরইউ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল এবং ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টনসহ অতিথিরা উপস্থিত ছিলেন।

এবারের টুর্নামেন্টে ২৩টি দৈনিক পত্রিকা, ১৭টি টিভি চ্যানেল ও ৮টি অনলাইন সংবাদমাধ্যমসহ মোট ৪৮টি দল অংশ নিচ্ছে। দলগুলোর জন্য জার্সি, পানি ও প্রতি ম্যাচে ফি-র ব্যবস্থা রয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৩০ হাজার এবং রানার্সআপ দল ২০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এছাড়া ফাইনালের সেরা খেলোয়াড়কে ৩ হাজার টাকাসহ প্রতিটি ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হবে।