ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হচ্ছেন ডেভিড বুন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 4 মিনিট আগে
ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হচ্ছেন ডেভিড বুন

ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হচ্ছেন ডেভিড বুন

ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হচ্ছেন ডেভিড বুন

ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির সাবেক তারকা ব্যাটার ডেভিড বুন। বর্তমান চেয়ারম্যান মাইক বেয়ার্ড মেয়াদে আর না থাকার এবং এজিএম শেষে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত দেওয়ায় এই নতুন পরিবর্তন আসলো।

বর্তমান চেয়ারম্যান মাইক বেয়র্ড গত ছয় বছর ধরে সিএ বোর্ডে আছেন এবং ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, সাবেক আইসিসি ম্যাচ রেফারি ডেভিড বুন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সিএ বোর্ডে যোগ দেন এবং এর আগে তিনি দীর্ঘদিন ক্রিকেট তাসমানিয়ার বোর্ডে দায়িত্ব পালন করেছেন। এজিএমের পর আগামী কয়েক মাসের মধ্যে সংস্থাটির নতুন স্থায়ী চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া শেষ হবে।

নতুন দায়িত্ব গ্রহণ বিষয়ে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন বলেন, ‘ক্রিকেটের জন্য অত্যন্ত রোমাঞ্চকর এবং একই সঙ্গে চ্যালেঞ্জিং একটি সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া আমার জন্য এক বিরাট সম্মানের। আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালনা পর্ষদকে নেতৃত্ব দিতে উন্মুখ হয়ে আছি। আমরা এমন সব সিদ্ধান্ত নেওয়া অব্যাহত রাখব যা দেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদী উন্নতি ও প্রসার নিশ্চিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে অস্ট্রেলিয়ার অবস্থানকে আরও এগিয়ে নেবে। তৃণমূলের ক্লাব থেকে শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আইসিসির সভা কক্ষ পর্যন্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটের একজন নিবেদিত সমর্থক হিসেবে মাইকের আন্তরিকতা ও নেতৃত্বের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। অস্ট্রেলিয়ান ক্রিকেটকে নেতৃত্ব দেওয়া, বর্তমান সময়ের নানান কঠিন সিদ্ধান্তগুলোর মুখোমুখি হওয়া এবং আইসিসিতে যে প্রভাবশালী ভূমিকা তিনি রেখেছেন, সেটির জন্য ক্রিকেটের সঙ্গে যুক্ত সবারই তাকে ধন্যবাদ জানানো উচিত।’

দায়িত্ব ছাড়ার বিষয়ে বিদায়ী চেয়ারম্যান মাইক বেয়ার্ড বলেন, ‘অনেক চিন্তাভাবনার পর আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ও পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি খুবই আনন্দিত যে আমাদের নতুন চেয়ারম্যান নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া চলাকালীন ডেভিড বুন অন্তর্বর্তীকালীন প্রধানের ভূমিকা পালনে সম্মতি জানিয়েছেন। আগামী সপ্তাহগুলোতে আমি ডেভিডের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াটি সম্পন্ন করব। ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের বোর্ডে কাজ করা এবং গত ছয় বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ডে (যার মধ্যে প্রায় চার বছর চেয়ারম্যান হিসেবে) দায়িত্ব পালন করতে পেরে আমি দারুণ গর্বিত। আমি ধন্যবাদ জানাতে চাই ভক্ত, স্বেচ্ছাসেবক, ক্লাব ক্রিকেটার এবং আম্পায়ারদের, যারা আমাদের খেলার প্রাণশক্তি। এ বছর ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের আয়, লাভ, মাঠে দর্শকের উপস্থিতি এবং সম্প্রচার দর্শকদের রেকর্ড পরিমাণ বাড়ার খবর জানাবে। আর সবচেয়ে বড় কথা, গত চার বছরে আমাদের খেলায় মানুষের অংশগ্রহণ ৪০ শতাংশ বেড়েছে। বিগ ব্যাশ লিগ নিয়ে সাম্প্রতিক নেওয়া সিদ্ধান্তগুলোর মাধ্যমে ক্রিকেটের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ সুরক্ষিত হয়েছে বলেই আমি বিশ্বাস করি।’