ঈদে ক্রিকেটার ও পরিবারের জন্য বিসিবির উপহার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 4 মিনিট আগে
ঈদে ক্রিকেটার ও পরিবারের জন্য বিসিবির উপহার

ঈদে ক্রিকেটার ও পরিবারের জন্য বিসিবির উপহার

ঈদে ক্রিকেটার ও পরিবারের জন্য বিসিবির উপহার

পবিত্র ঈদ উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটার ও তাদের পরিবারের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত এক বছরে জাতীয় দলের কোনো না কোনো ফরম্যাটে খেলেছেন এমন ৩০ জন ক্রিকেটার এবং তাদের সহধর্মিণীদের কাছে এই উপহার পৌঁছে দেওয়া হবে।

জাতীয় দলের সঙ্গে কাজ করা কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্টের সদস্য এবং টিম বয় মিলিয়ে আরও প্রায় ২০ জনও এই উদ্যোগের আওতায় থাকছেন।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস বলেন, “জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে স্বাভাবিকভাবেই সব সময় বিসিবির বোঝাপড়া ভালো থাকে। তবে সৌজন্য হিসেবে এই একটি বাড়তি জিনিস যোগ করায় সেটি এখন আরও অনেক উষ্ণ, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের যোগাযোগ এখন আরও ভালো।”

উপহার হিসেবে ক্রিকেটারদের জন্য রাখা হয়েছে পাকিস্তানের পোশাক ব্র্যান্ড ‘জুনায়েদ জামশেদ (জে ডট)’ এর পাজামা–পাঞ্জাবি সেট। তাদের স্ত্রীদের জন্য থাকবে একই ব্র্যান্ডের সালোয়ার–কামিজ। পাশাপাশি ক্রিকেটারদের সন্তানদের জন্য চকলেটের বক্স পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে।

এই পুরো উদ্যোগে বিসিবির ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে চার লাখ টাকা।