বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
-
1
শাদাবের শতক ও দশম উইকেটের রেকর্ড জুটিতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
-
2
সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে নেদারল্যান্ডসের দুর্দান্ত জয়
-
3
পাকিস্তানের ওয়ানডে দল থেকে বাদ সাইম আইয়ুব, স্থলাভিষিক্ত সাহিবজাদা ফারহান
-
4
বাদ পড়লেন ম্যাডিনসন, কেপটাউন টেস্টের একাদশে স্মিথকে নিয়ে শংকা
-
5
ডি-থ্রি ট্রফির পয়েন্ট নিলামে শরিফুল সবচেয়ে দামি, দল পাননি নাসির
বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুক আহমেদ–অধ্যায়ের সমাপ্তি ঘটল। এনএসসি থেকে ফারুক আহমেদকে অব্যাহতি দেওয়ার পর তার শূন্যস্থানে পরিচালক হয়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল নতুন বোর্ড সভাপতির দায়িত্ব পেলেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচন হলেন আমিনুল ইসলাম।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদে আমিনুল ইসলাম বুলবুল। ফারুক আহমেদের শূন্য পদে আমিনুল ইসলামকে পরিচালক হিসেবে আনা হয়। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হয় বুলবুলকে।
বিসিবির ৮ পরিচালক ফারুক আহমেদের প্রতি অনাস্থা প্রকাশ করে ক্রীড়া মন্ত্রণালয় বরাবর চিঠি দেন। গতরাতে পরিচালকদের সেই অনাস্থা প্রস্তাবে সাড়া দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুকের পরিচালক মনোনয়ন বাতিল করে। ফলে সভাপতি শূন্য হয়ে পড়ে বিসিবি। পরদিন, অর্থাৎ আজ শুক্রবার বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করে প্রজ্ঞাপন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা এলো নতুন প্রেসিডেন্টের নাম।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচন হলেন আমিনুল ইসলাম বুলবুল। আইসিসিতে ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করা সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম এই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে বসলেন। ফারুক আহমেদের পর দ্বিতীয় কোনো বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার বোর্ড সভাপতি হলেন।
