পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা, ফিরলেন আফিফ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা, ফিরলেন আফিফ

পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা, ফিরলেন আফিফ

পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা, ফিরলেন আফিফ

আগামী ১১ মার্চ থেকে ঢাকায় শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ।

দলে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এসেছে। গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা দলে থাকা নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক ও শামীম হোসেন এবার জায়গা পাননি। এ ছাড়া চোটের কারণে এই সিরিজে নেই দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।

দলে ফিরেছেন আফিফ হোসেন। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, “মিডল অর্ডারে আমরা কয়েকজনকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ কেউ নিজেদের জায়গা নিশ্চিত করার মতো পারফরম্যান্স দেখাতে পারেনি। সে কারণেই আফিফ হোসেনকে ফেরানো হয়েছে। সে অভিজ্ঞ এবং বর্তমানে ভালো ছন্দে আছে।”

মাহিদুল ইসলাম ভূঁইয়াকেও দলে রাখা হয়েছে। নির্বাচকদের মতে, নিজের সামর্থ্য প্রমাণের এটি তার জন্য বড় সুযোগ।

লিটন কুমার দাসের সাম্প্রতিক ওয়ানডে ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও তাকে নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। গাজী আশরাফ বলেন, “লিটন কোচদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। আমরা বিশ্বাস করি, খুব শিগগিরই সে এই সংস্করণে নিজের সেরা খেলাটা দেখাতে পারবে। মিডল অর্ডারকে আরও শক্তিশালী করার বিকল্প হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে।”

বাংলাদেশ দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।