উইল জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে প্রথম ওডিআইয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ইংল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 50 মিনিট আগে আপডেট: 1 সেকেন্ড আগে
উইল জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে প্রথম ওডিআইয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ইংল্যান্ড

উইল জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে প্রথম ওডিআইয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ইংল্যান্ড

উইল জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে প্রথম ওডিআইয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ইংল্যান্ড

অলরাউন্ডার উইল জ্যাকসের ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে সফরকারী শ্রীলঙ্কাকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।

মঙ্গলবার রিভারসাইড গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক হ্যারি ব্রুকের ইংল্যান্ড। প্রথম ওভার থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন শ্রীলঙ্কান পেসার আসিতা ফার্নান্দো ও স্পিনার সচিন্দু কলোম্বাগে। ইংল্যান্ডের পক্ষে অধিনায়ক হ্যারি ব্রুক ৬৮ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন। এছাড়া জো রুট ৪৪ রান এবং অলরাউন্ডার উইল জ্যাকস ৪৭ বলে ৪৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অপরাজিত থাকেন। নির্ধারিত ওভারের কিছুটা আগেই ৪৮.১ ওভারে ২৬৫ রানে গুটিয়ে যায় আয়োজকদের ইনিংস। 

শ্রীলঙ্কার পক্ষে সচিন্দু কলোম্বাগে এবং আসিতা ফার্নান্দো ৩টি করে উইকেট শিকার করেন।

২৬৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইংলিশ বোলিং আক্রমণের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। ওপেনার কুশল মেন্ডিস (৪২) এবং অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে (৪৫) কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় তা যথেষ্ট ছিল না।

ইংল্যান্ডের বোলিং অ্যাটাকে মূল ধস নামান অলরাউন্ডার উইল জ্যাকস। চমৎকার অফ-স্পিনে ৭ ওভারে মাত্র ২২ রান দিয়ে তুলে নেন ৫টি উইকেট। জ্যাকসের এই ফাইফার ছাড়াও জেমি ওভারটন ২১ রানে ২ উইকেট নেন। শেষ পর্যন্ত ৩৭ ওভারে মাত্র ১৭৬ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

ব্যাট হাতে অপরাজিত ৪৬ রান ও বোলিংয়ে ২২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় (প্লেয়ার অব দ্য ম্যাচ) নির্বাচিত হন উইল জ্যাকস। আগামী ২৪ সেপ্টেম্বর লিডসের হেডিংলিতে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে মুখোমুখি হবে দু'দল।