অধিনায়ত্বের চাপে পারফর্ম করতে পারছেন না বাবর- ওয়াকার ইউনিস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 28 সেকেন্ড আগে
অধিনায়ত্বের চাপে পারফর্ম করতে পারছেন না বাবর- ওয়াকার ইউনিস

অধিনায়ত্বের চাপে পারফর্ম করতে পারছেন না বাবর- ওয়াকার ইউনিস

অধিনায়ত্বের চাপে পারফর্ম করতে পারছেন না বাবর- ওয়াকার ইউনিস

টেস্ট দলের নেতৃত্ব পাওয়ার পর বাবর আজমের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক ফাস্ট বোলার ওয়াকার ইউনিস। তার মতে, অধিনায়কত্বের অতিরিক্ত চাপ নিতে না পারায় একজন ব্যাটার হিসেবে বাবরকে হারাচ্ছে পাকিস্তান দল।

সম্প্রতি ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। সেই সিরিজের পরেই একটি অনুষ্ঠানে বাবর আজম সম্পর্কে ওয়াকার ইউনিস বলেন, “খেলোয়াড় হিসেবে বাবরের কোনো ঘাটতি নেই। সে অত্যন্ত সুসংগঠিত, পূর্ণাঙ্গ এবং মার্জিত একজন ব্যাটার। কিন্তু অধিনায়কত্বের দায়িত্ব দিলে সে নিজেই নিজের ওপর অনেক চাপ তৈরি করে। যখনই তাকে এই দায়িত্ব দেওয়া হয়, তার পারফরম্যান্সে পতন ঘটে।"

ওয়াকার আরও বলেন, “অধিনায়ক হিসেবে আপনাকে মানসিকভাবে খুব শক্ত হতে হবে এবং দলের খেলোয়াড়দের সমর্থন করতে হবে। অধিনায়ক যদি খেলোয়াড়দের পাশে দাঁড়াতে না পারেন, তবে তা খেলোয়াড়দের প্রতি এবং অধিনায়কের পদের প্রতি চরম অবিচার।”

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে শান মাসুদকে সরিয়ে পুনরায় বাবর আজমকে টেস্ট দলের অধিনায়ক করা হয়। তবে ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরানের পর থেকে টেস্ট ক্রিকেটে প্রায় চার বছর কোনো সেঞ্চুরি করতে পারেননি এই ৩১ বছর বয়সী ব্যাটার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় বর্তমানে পাকিস্তান রয়েছে নবম স্থানে।