পাকিস্তানি নারীদের ব্রোঞ্জ জয়, হতাশা নিয়ে ফিরল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তানি নারীদের ব্রোঞ্জ জয়, হতাশা নিয়ে ফিরল বাংলাদেশ

পাকিস্তানি নারীদের ব্রোঞ্জ জয়, হতাশা নিয়ে ফিরল বাংলাদেশ

পাকিস্তানি নারীদের ব্রোঞ্জ জয়, হতাশা নিয়ে ফিরল বাংলাদেশ

জাপানের নিশিনে অনুষ্ঠিত এশিয়ান গেমস ২০২৬-এর নারী টি-টোয়েন্টি ক্রিকেটের ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে বাংলাদেশ নারী দলকে ৩১ রানে হারিয়েছে পাকিস্তান নারী দল। 

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান তোলে পাকিস্তান। ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও অধিনায়ক ফাতিমা সানার ৩০ বলে ৪৫ রান এবং আলিয়া রিয়াজের ২৫ রানের ওপর ভর করে লড়াই করার মতো সংগ্রহ পায় তারা। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ও রিতু মনি ২টি করে উইকেট শিকার করেন।

১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই রান তুলতে বিপদে পরে বাংলাদেশের ব্যাটাররা। ওপেনার শারমিন আক্তার এক প্রান্ত আগলে রেখে ৪৫ বলে ৪৬ রান এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩০ বলে ২৫ রান করলেও দলের বাকি ব্যাটারদের ব্যর্থতায় জয় থেকে অনেক দূরেই থমকে যায় টাইগ্রেসদের ইনিংস। 

উম্মে হানির দারুণ বোলিংয়ে (৩/১০) নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রানেই আটকে যায় বাংলাদেশ। ফলে বাংলাদেশকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিজেদের নামে নিশ্চিত করে পাকিস্তান।