আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে নাহিদ রানা
-
1
বোকামি করেছি- ড্রিংক ড্রাইভিং ইস্যুতে অনুতপ্ত ওয়ার্নার
-
2
বিপিএলে দুর্নীতির অভিযোগে একাধিক ব্যক্তি অভিযুক্ত, সাময়িক নিষেধাজ্ঞা বিসিবির
-
3
পাকিস্তানকে সামান্য এগিয়ে রাখলেন শান্ত, তবুও আত্মবিশ্বাসী বাংলাদেশ
-
4
বাংলাদেশকে হারানোর প্রতিশোধ নয়, বাস্তবতায় থাকতে চান শান মাসুদ
-
5
বিপিএল আয়োজন নিয়েই শঙ্কা, জোড়াতালি টুর্নামেন্টে রাজি নন তামিম
আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে নাহিদ রানা
আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে নাহিদ রানা
নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন নাহিদ রানা। বাংলাদেশের তরুণ এই পেসারকে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথমবারের মতো আইসিসির মাসসেরা পুরস্কারের দৌড়ে উঠে এল তার নাম।
গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে পেস আক্রমণের নেতৃত্ব দেন নাহিদ। ৮ উইকেট নেওয়ার পাশাপাশি পুরো সিরিজে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন তিনি। তার ইকোনমি রেট ছিল মাত্র ৪.৪৬। সিরিজ শেষে তাকে দেওয়া হয় সেরা খেলোয়াড়ের স্বীকৃতি।
মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতেই সবচেয়ে বেশি আলো ছড়ান এই ডানহাতি গতিতারকা। কিউই ব্যাটারদের একের পর এক ফিরিয়ে ৩২ রানে তুলে নেন ৫ উইকেট। নাহিদের বিধ্বংসী বোলিংয়ে বড় ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচেও দুই উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন তিনি।
পুরুষদের বিভাগে নাহিদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন সংযুক্ত আরব আমিরাতের পেসার অজয় কুমার। এপ্রিলজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়েন বাঁহাতি এই বোলার। নেপালের বিপক্ষে তিন উইকেট নেওয়ার পর ওমানের বিপক্ষে একাই শিকার করেন ৬ উইকেট। এবং আরেকজন ওমানের জতিন্দ্রেন সিং।
