৩২ অধিনায়কের হাতে বিশেষ স্বীকৃতি, ক্যাপ্টেন্স কার্ডে মিলবে নানা সুবিধা
-
1
গায়ানায় মিরাজ-তাহির জাদুতে গুড়িয়ে গেল সেন্ট লুসিয়া, ৪ উইকেটের জয় গায়ানার
-
2
বিসিসিআইয়ের নতুন অ্যাসোসিয়েট পার্টনার ক্যাম্পা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটি, চুক্তি ১৩০ কোটি রুপিরও বেশি
-
3
অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারত এ দল ঘোষণা, দুই ফরম্যাটে অধিনায়ক পাডিক্কাল ও গায়কোয়াড়
-
4
সিপিএলে মিরাজের স্বপ্নের অভিষেক, শিকার ৩ উইকেট
৩২ অধিনায়কের হাতে বিশেষ স্বীকৃতি, ক্যাপ্টেন্স কার্ডে মিলবে নানা সুবিধা
৩২ অধিনায়কের হাতে বিশেষ স্বীকৃতি, ক্যাপ্টেন্স কার্ডে মিলবে নানা সুবিধা
বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বের মর্যাদাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এক ব্যতিক্রমী উদ্যোগের সূচনা হয়েছে। সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে প্রথমবারের মতো ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যা শুধু স্বীকৃতিই নয়, তাদের জন্য আজীবন বিশেষ সুবিধারও দ্বার খুলে দিচ্ছে।
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবারের মতো এমন একটি বিশেষ সুবিধাভিত্তিক কার্ড চালু করা হলো। 'ক্যাপ্টেন্স কার্ড’-এর মাধ্যমে সাবেক ও বর্তমান অধিনায়করা আজীবন বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।
কার্ডধারীরা আইসিসি, এসিসি, সব ধরনের দ্বিপাক্ষিক সিরিজ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) যেকোনো ক্রিকেট ইভেন্টে স্টেডিয়ামে প্রবেশের স্থায়ী পাস হিসেবে এটি ব্যবহার করতে পারবেন।
ক্রিকেটিয় সুবিধার পাশাপাশি তাদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থাও রাখা হয়েছে। এই কার্ডের আওতায় সকল অধিনায়ক আজীবন স্বাস্থ্যবিমা সুবিধা পাবেন। যেকোনো অসুস্থতায় বিসিবির মেডিকেল টিম তাদের সার্বক্ষণিক সহায়তা প্রদান করবে।
প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টসহ চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সমন্বয়ও বোর্ডের পক্ষ থেকেই করা হবে। এছাড়া স্টেডিয়ামে যাতায়াতের ক্ষেত্রে কার্ডধারীরা ভিআইপি পার্কিং সুবিধা পাবেন।
বিসিবি জানিয়েছে, দেশের ক্রিকেটে যারা বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছেন, তাদের সম্মান জানানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে এই কার্ডের সুবিধার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে বোর্ড।
