চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী খেলার- মিরাজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী খেলার- মিরাজ

চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী খেলার- মিরাজ

চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী খেলার- মিরাজ

মাঠের বাইরে থেকে আসা নানা গুঞ্জন ও সাম্প্রতিক সময়ের অফফর্মের ভারী মেঘ এক ফুঁয়ে উড়িয়ে দিয়ে ব্যাটে ছন্দ ফিরল মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়ার চেনা-অজানা কন্ডিশনে বিসিবি সভাপতির সেই ব্যাটিং ব্যাখ্যার জবাব যেন ডারউইনের বাইশ গজেই দিয়ে দিলেন এই অলরাউন্ডার।প্রতিপক্ষের বোলারদের ওপর কর্তৃত্ব চালিয়ে উপহার দিলেন এক ধ্রুপদী সেঞ্চুরি।

ডারউইনে অনুষ্ঠিত ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে দলের কঠিন বিপর্যয়ের মুহূর্তে কাণ্ডারি হয়ে উঠেন মিরাজ। সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ১৪১ বলের মুখোমুখি হয়ে ১০৯ রানের এক চোখধাঁধানো ও অপরাজিত ইনিংস উপহার দেন তিনি, যা সাজানো ছিল ১১টি নান্দনিক চার ও ৪টি দর্শনীয় ছক্কায়।

দিনের খেলা শেষে বিসিবি কর্তৃক প্রচারিত ভিডিও বার্তায় নিজের এই পুনর্জন্ম এবং আসন্ন লাল বলের সিরিজ নিয়ে স্পষ্ট বার্তা দেন মিরাজ,

“যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা (সেঞ্চুরি) আমাকে আত্মবিশ্বাস দেবে। আমি যে মাইন্ড সেট-আপে ছিলাম, এটা যদি চালিয়ে যেতে পারি, তাহলে আমার জন্য ভালো হবে, দলের জন্যও ভালো হবে।”

অস্ট্রেলিয়ার পেস সহায়ক কন্ডিশন ও ম্যাচের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে নিজের গেমপ্ল্যান কেমন ছিল, সে সম্পর্কে ম্যাচ শেষে খোলামেলা আলোচনা করেন মিরাজ,

“প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল উইকেট। আমি শুধু চেষ্টা করেছি, বলের মেরিট অনুযায়ী খেলার জন্য। খুব ভালো জায়গায় বোলিং করেছে ওরা। আমার জন্য একটু কঠিন ছিল, যেহেতু এই প্রথমবার এই কন্ডিশনে খেলছি। আমি চেষ্টা করেছি উইকেটে মানিয়ে নিতে এবং জুটি গড়তে। প্রথম দিকে রানের জন্য খেলিনি। চেষ্টা করেছি উইকেটে কীভাবে মানিয়ে নেওয়া যায়। পরে যখন সুযোগ পেয়েছি, রান হয়ে গিয়েছে। এভাবেই চিন্তা করেছি।”