নাইটক্লাবের ঘটনায় তদন্তে ইসিবি, বিপাকে পেসার ব্রাইডন কার্স
-
1
বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
-
2
ম্যাকাই টেস্টের উইকেট বিতর্ক ও প্যাট কামিন্সের প্রতিক্রিয়া
-
3
ম্যাকাইয়ে বিপর্যয় ও নাজমুল হোসেন শান্তর খোলামেলা বিশ্লেষণ
-
4
সাব্বিরের হাফ-সেঞ্চুরিতে হোবার্টকে হারাল বাংলাদেশ এইচপি
-
5
নাইটক্লাবের ঘটনায় তদন্তে ইসিবি, বিপাকে পেসার ব্রাইডন কার্স
নাইটক্লাবের ঘটনায় তদন্তে ইসিবি, বিপাকে পেসার ব্রাইডন কার্স
নাইটক্লাবের ঘটনায় তদন্তে ইসিবি, বিপাকে পেসার ব্রাইডন কার্স
শনিবার রাতে ডার্বির একটি নাইটক্লাবের বাইরে হাতকড়া পরা অবস্থায় ইংল্যান্ডের ফাস্ট বোলার ব্রাইডন কার্সকে আটক করার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তদন্ত শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সাম্প্রতিক সময়ে ইংলিশ ক্রিকেটারদের একের পর এক মাঠের বাইরের বিতর্কিত কাণ্ড এবং দলের অ্যালকোহল সংস্কৃতির ওপর যা নতুন করে বড় প্রশ্ন তুলে দিল।
পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের দলে থাকলেও একাদশে সুযোগ না পাওয়ায় কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে ডারহামে পাঠানো হয়েছিল কার্সকে। ডার্বিশায়ারের বিরুদ্ধে তিন দিনে ম্যাচ জেতার পর সতীর্থদের নিয়ে উদযাপনে মেতেছিলেন তিনি। এরপরই ডার্বির রাস্তায় পুলিশের ঘেরাওয়ে কার্সকে হ্যান্ডকাফ পরা অবস্থায় দেখা যায়, যার ভিডিওটি পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ও ‘টেলিগ্রাফ’-এ প্রকাশ পায়। ভিডিওটিতে ডারহাম সতীর্থ ম্যাথিউ পটস এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকসকেও ব্যাকগ্রাউন্ডে দেখা গেছে।
ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, "আমরা গত রাতে ডার্বিতে ঘটে যাওয়া একটি ঘটনার বিষয়ে অবগত এবং বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত চলছে।" তবে এ বিষয়ে ডারহাম এবং পুলিশ বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।
গত অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের শীর্ষ উইকেটশিকারি কার্স চোট কাটিয়ে সম্প্রতি টেস্ট দলে ফিরেছিলেন। সোমবার লন্ডনে দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও, এ ঘটনার পর লর্ডস টেস্টে তার অংশগ্রহণ এখন চরম অনিশ্চয়তায়।
কেন্দ্রীয় চুক্তিবদ্ধ এই ক্রিকেটারের এমন আচরণ ইসিবির জন্য চরম বিব্রতকর। এর আগেও চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সিরিজের পর নৈশক্লাব কাণ্ডে বেন স্টোকস ও গাস অ্যাটকিনসনকে সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল বোর্ড। পরবর্তীতে তৎকালীন অধিনায়ক স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর গ্রহণ করেন।
