জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অধিনায়কত্বের দায়িত্বে তাওহিদ হৃদয়
-
1
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ছিটকে অনিশ্চিত ক্যামেরন গ্রিন
-
2
দ্বিতীয় টেস্টের আগেই দলে ফিরছেন এইডেন মারক্রাম
-
3
ত্রিদেশীয় সিরিজের রোমাঞ্চকর ফাইনালে লঙ্কান মেয়েদের কাছে ৪ রানে হারল বাংলাদেশ
-
4
বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজকে দেখছেন লিটন
-
5
পাথুম নিশাঙ্কা ছিটকে গেলেন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে, তার জায়গায় দলে লাহিরু উদারা
জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অধিনায়কত্বের দায়িত্বে তাওহিদ হৃদয়
জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অধিনায়কত্বের দায়িত্বে তাওহিদ হৃদয়
সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচেই আফ্রিকার দেশ জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছেন টাইগাররা। দুবাইয়ে আয়োজিত এই ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব উঠেছে তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়ের কাঁধে।
চোটের আঘাত হেনেছে দলের অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের ওপরও। চোট সংক্রান্ত সমস্যার কারণে তিনিও আজকের ম্যাচের একাদশে জায়গা পাননি। এদিকে লিটনের অনুপস্থিতিতে উইকেটের পেছনে দস্তানা হাতে একাদশে ফিরেছেন অভিজ্ঞ কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান
বাংলাদেশ একাদশ :
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ:
ব্রায়ান বেনেট, বেন কারান, তাফাদজওয়া টিসিগা, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, নিউম্যান নিয়ামহুরি এবং ব্লেসিং মুজারাবানি।
