আচরণবিধি ভেঙে জরিমানায় হার্দিক পান্ডিয়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 48 মিনিট আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আচরণবিধি ভেঙে জরিমানায় হার্দিক পান্ডিয়া

আচরণবিধি ভেঙে জরিমানায় হার্দিক পান্ডিয়া

আচরণবিধি ভেঙে জরিমানায় হার্দিক পান্ডিয়া

আইপিএলের আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে লেভেল-১ অপরাধ করায় তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

আইপিএলের আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন হার্দিক। যেখানে ম্যাচ চলাকালে ক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের যন্ত্রপাতি বা ফিক্সচার ক্ষতিগ্রস্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ঘটনাটি ঘটে দ্বিতীয় ইনিংসের দশম ওভারের চতুর্থ বলে। রানআপে ফেরার সময় জোরে উইকেটের বেইল আঘাত করে ফেলে দেন হার্দিক পান্ডিয়া।

পরে তিনি নিজের অপরাধ স্বীকার করেন এবং ম্যাচ রেফারি রাজীব শেঠের দেওয়া শাস্তিও মেনে নেন।