অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দল ঘোষণা করলো বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 45 মিনিট আগে আপডেট: 3 মিনিট আগে
অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দল ঘোষণা করলো বাংলাদেশ

অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দল ঘোষণা করলো বাংলাদেশ

অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দল ঘোষণা করলো বাংলাদেশ

বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার শক্ত দুর্গে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঐতিহাসিক এই সফরের লক্ষ্যে ১৬ সদস্যের চূড়ান্ত দল গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি জেতার পর এবারই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নামছে অজি  নারীর।  সেই পরাশক্তিদের বিরুদ্ধে তাদেরই মাঠে লড়বে নিগার সুলতানা জ্যোতির দল।

সফরের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ব্রিসবেনে। সূচি অনুযায়ী, ৯ অক্টোবর সিরিজের প্রথম ৫০ ওভারের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগ্রেসরা। একই ভেন্যুতে সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ১১ ও ১৪ অক্টোবর।

গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফর থেকে এই দলে আনা হয়েছে বেশ কয়েকটি পরিবর্তন। সেই সিরিজে ২-১ ব্যবধানে হেরে আসা বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন জুয়াইরিয়া ফেরদৌস, সুমাইয়া আক্তার, ফাহিমা খাতুন ও ফারিহা তৃষ্ণা। অফ-ফর্মে থাকা চার ক্রিকেটারের জায়গায় স্কোয়াডে ফেরানো হয়েছে সানজিদা আক্তার মেঘলা, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকিকে।

বাংলাদেশ দল: 

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, মুর্শিদা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, দিলারা আক্তার, স্বর্ণা আক্তার, ঋতু মনি, সোবহানা মোস্তারি, রাবেয়া খান, সুলতানা খাতুন, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস ও হাবিবা ইসলাম পিংকি।