টেস্টের নেতৃত্বে ফিরছেন বাবর আজম
-
1
ভারতের বিপক্ষে ওয়ানডেতে ওপেনিংয়ে বেথেল, ইংল্যান্ড দলে দুই নতুন মুখ
-
2
অবসরের পর মুশফিককে কোচের ভূমিকায় দেখতে চায় বিসিবি
-
3
বাংলাদেশ সিরিজের জন্য জিম্বাবুয়ের ওয়ানডে দলে ফিরলেন ইনোসেন্ট কাইয়া
-
4
ওল্ড ট্রাফোর্ডে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় ইংল্যান্ডের
-
5
উদারা-কামিন্দুর ব্যাটে প্রথম দিন শেষে শ্রীলঙ্কার রান ৩৩৮
টেস্টের নেতৃত্বে ফিরছেন বাবর আজম
টেস্টের নেতৃত্বে ফিরছেন বাবর আজম
পাকিস্তান ক্রিকেটে পরিবর্তনের হাওয়া যেন থামছেই না। সীমিত ওভারের পর এবার টেস্ট ক্রিকেটেও বড়সড় রদবদল নিয়ে এলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে শান মাসুদকে। তার জায়গায় লাল বলের ক্রিকেটে পুনরায় পাকিস্তানের নেতৃত্বভার গ্রহণ করছেন তারকা ব্যাটসম্যান বাবর আজম।
পিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো এই তথ্য নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান টেস্ট দলের টানা ব্যর্থতা এবং অধিনায়ক হিসেবে শান মাসুদের ব্যক্তিগত পারফরম্যান্সের গ্রাফ তলানিতে ঠেকায় বোর্ড এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানা গেছে।
শান মাসুদের অধীনে পাকিস্তান দলের টেস্ট পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। বিশেষ করে ঘরের মাঠে ও অ্যাওয়ে সিরিজে দলের ধারাবাহিক ভরাডুবি বোর্ডের নীতিনির্ধারকদের ভাবিয়ে তোলে।
পিসিবির এক শীর্ষ কর্মকর্তা জানান, "আমাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে। দলের মধ্যে স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী সাফল্যের কথা চিন্তা করেই বাবরকে পুনরায় টেস্টের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করছি তার নেতৃত্বে পাকিস্তান টেস্ট দল আবার ঘুরে দাঁড়াবে।"
