নাহিদা, শারমিনকে জরিমানা করলো আইসিসি
-
1
আঘাত পেয়ে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে অনুপস্থিত গিল, নেতৃত্বের দায়িত্বে রাহুল
-
2
দ্বিতীয় দিন শেষে ৭৩ রানে পিছিয়ে বাংলাদেশ
-
3
অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে ইতিবাচক পেসার হাসান
-
4
দেশে ফিরে খেলার সুযোগ নেই সাকিবের- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
-
5
প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে তাইজুল, একাদশের বাইরে রেখে পর্যবেক্ষণ
নাহিদা, শারমিনকে জরিমানা করলো আইসিসি
নাহিদা, শারমিনকে জরিমানা করলো আইসিসি
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আচরণগত বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা।
ম্যাচ চলাকালীন দুই ভিন্ন ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের শাস্তির মুখে পড়তে হয়েছে।
আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গের অভিযোগে দুই ক্রিকেটারকেই ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
বুধবার অনুষ্ঠিত ম্যাচের ১৭তম ওভারে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু আউট হওয়ার পর তাকে প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করে ‘সেন্ড-অফ’ দেন নাহিদা। তার এই আচরণ প্রতিপক্ষ দল ও ম্যাচ কর্মকর্তাদের দৃষ্টিতে অসঙ্গত হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে বাংলাদেশের ইনিংসের ১৬তম ওভারে এলবিডব্লিউ আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন শারমিন। ব্যাটের দিকে ইঙ্গিত করা, মাঠ ছাড়তে বিলম্ব করা এবং হতাশা প্রকাশের মাধ্যমে তিনি আচরণবিধি ভঙ্গ করেন।
ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়ার ইলোইস শেরিডান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানী সরকার এবং চতুর্থ আম্পায়ার সাথিরা জাকির এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে দুই ক্রিকেটারই নিজেদের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
নাহিদার বিরুদ্ধে আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, যেখানে আউট হওয়া ব্যাটারকে বিদ্রুপ বা উসকানিমূলক অঙ্গভঙ্গি করা নিষিদ্ধ।
শারমিনের বিরুদ্ধে ২.৮ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ বা অসম্মান প্রদর্শনের সঙ্গে সম্পর্কিত।
জরিমানার পাশাপাশি দুই ক্রিকেটারের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটি তাদের প্রথম শাস্তিমূলক অপরাধ হিসেবে নথিভুক্ত হলো।
