চোট কাটিয়ে আইপিএলের দ্বিতীয়ার্ধে ফেরার লক্ষ্য কামিন্সের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
চোট কাটিয়ে আইপিএলের দ্বিতীয়ার্ধে ফেরার লক্ষ্য কামিন্সের

চোট কাটিয়ে আইপিএলের দ্বিতীয়ার্ধে ফেরার লক্ষ্য কামিন্সের

চোট কাটিয়ে আইপিএলের দ্বিতীয়ার্ধে ফেরার লক্ষ্য কামিন্সের

পিঠের চোট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফেরার পথে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাই আইপিএলের শুরুটা মিস করলেও টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধ এবং প্লে-অফে খেলার লক্ষ্য ঠিক করে রেখেছেন তিনি। লাম্বার স্ট্রেস ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে পড়া এই তারকা পেসার এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন।

গত বছরের জুলাইয়ে প্রথম চোট পাওয়ার পর থেকে কামিন্স খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। ডিসেম্বরের অ্যাশেজ সিরিজে একটি টেস্টে মাঠে নামার পর আবারও ছন্দে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি নেটে নিয়মিত বোলিং শুরু করেছেন এবং প্রতি তিন দিন পরপর বোলিং করে নিজের ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে টুর্নামেন্টের মাঝামাঝি সময়েই পুরোপুরি ফিট হয়ে দলে যোগ দিতে চান তিনি।

কামিন্স না থাকায় আইপিএলের শুরুতে সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্ব দেবেন ইশান কিশান। তাকে নিয়েও বেশ আশাবাদী কামিন্স। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিশান ভালোভাবেই দল সামলাতে পারবেন বলে বিশ্বাস তার। পাশাপাশি দলে থাকা অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটারদের ওপরও নির্ভর করার কথা জানিয়েছেন তিনি, বিশেষ করে ভাষাগত কিছু সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে।

২০১৬ সালের পর আর শিরোপা জিততে না পারা সানরাইজার্স এবার নতুন করে স্বপ্ন দেখছে। আর সেই স্বপ্ন পূরণের পথে দলের সবচেয়ে বড় ভরসাগুলোর একটি হতে পারেন কামিন্স যদি সময়মতো পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে পারেন।