দ্বিতীয় দিন শেষে ৭৩ রানে পিছিয়ে বাংলাদেশ
দ্বিতীয় দিন শেষে ৭৩ রানে পিছিয়ে বাংলাদেশ
দ্বিতীয় দিন শেষে ৭৩ রানে পিছিয়ে বাংলাদেশ
৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলীয় ১৩ রানে, ব্যাক্তিগত ৬ রান করে ক্যাচ আউট হয়ে ফেরেন সাদমান ইসলাম। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ মুমিনুল হক। জোড়া শিকার ক্যাম্পবেল থম্পসনের। ৬ রানে বোল্ড হয়ে ফেরেন মুমিনুল।
২ উইকেটে ১৯ রান করে ৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। ৭ রান করে অপরাজিত থাকেন তানজিদ তামিম।
এর আগে ৫৩ রানে দুই উইকেট নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই অজিদের আঘাত করেন হাসান মাহমুদ। ২৪ রান করে সাজঘরে ফেরেন রায়ান ফিলিপে। তারপর জ্যাক ক্লেটনের উইকেট পান ইবাদত হোসেন।
অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটটি শিকার করেন হাসান মাহমুদ। লাঞ্চের পরে ৬ষ্ঠ উইকেটে ১৬৭ রান যোগ করে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি করেন টেগ উইলি। খালেদ আহমেদের বলে ১৩০ রানে থামে তার ইনিংস।
মিরাজের শিকার হয়ে ৭৬ রানে ফেরেন জ্যাক ডোরান। তারপর আবারো মিরাজের জোড়া শিকার। হাসান মাহমুদ ও তাসকিনও শেষ সেশনে একটি করে উইকেট নেন। ফলে ৩৫৫ রানে অলআউট হয় অজিরা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নেয় ৯২ রানের।
বাংলাদেশের পক্ষে ৪২ রানে ৪টি উইকেট শিকার করেন হাসান মাহমুদ । দুইটি করে উইকেট নেন তাসকিন ও মিরাজ। একটি করে উইকেট পান খালেদ ও ইবাদত।
