অভিষেকেই বাজিমাত, বিগ ব্যাশে হোবার্টের সেরা রিশাদ
-
1
ভালোবাসা, সংস্কৃতি ও ক্রিকেটের এক যাত্রা: বাংলাদেশে শেহান মালিক
-
2
শৃঙ্খলা রক্ষায় শাহিনকে জরিমানা, রাজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়
-
3
ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ
-
4
বল টেম্পারিংয়ে দোষী, দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
-
5
বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি ইসলামাবাদ-পেশোয়ারের
অভিষেকেই বাজিমাত, বিগ ব্যাশে হোবার্টের সেরা রিশাদ
অভিষেকেই বাজিমাত, বিগ ব্যাশে হোবার্টের সেরা রিশাদ
অভিষেক মৌসুমেই বিদেশের মাটিতে নিজের সামর্থ্যের ছাপ রেখে দিলেন এক বাংলাদেশি স্পিনার। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে প্রথমবার খেলতে নেমেই সেরার মুকুট জিতেছেন রিশাদ হোসেন, যা তাকে নতুন এক উচ্চতায় তুলে নিয়েছে।
২০২৫-২৬ মৌসুমের জন্য হোবার্ট হারিকেন্সের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে রিশাদের নাম ঘোষণা করেছে ক্রিকেট তাসমানিয়া। বুধবার (১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি। তাসমানিয়ার বার্ষিক পুরস্কার বিতরণী আয়োজনেই এই সম্মান তুলে দেওয়া হয়।
বিগ ব্যাশে এটি ছিল রিশাদের প্রথম আসর। শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রণ আর কার্যকর বোলিংয়ে নজর কাড়েন তিনি। পুরো মৌসুমে ১৫ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে ওঠেন এই লেগ স্পিনার। তার বোলিং গড় ছিল ২০.৮৬, আর ইকোনমি রেট ৭.৮২। টি-টোয়েন্টি ফরম্যাটে এই পরিসংখ্যানকে যথেষ্ট কার্যকর বলেই ধরা হয়, যা রিশাদের ধারাবাহিক পারফরম্যান্সের প্রমাণ।
এই পুরস্কারের লড়াইয়ে রিশাদের সঙ্গে ছিলেন নাথান এলিস, নিখিল চৌধুরী ও ক্রিস জর্ডান। এলিস নিয়েছেন ১৪ উইকেট, নিখিল ব্যাট হাতে ৩০০ এর বেশি রান করেন, আর জর্ডান গুরুত্বপূর্ণ সময়ে বোলিংয়ে অবদান রাখেন। তবুও ধারাবাহিকতা ও ম্যাচে প্রভাব বিস্তারের দিক থেকে এগিয়ে থেকে সবার উপরে জায়গা করে নেন রিশাদ।
