সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ, আশাবাদী সোবহানা
-
1
গায়ানায় মিরাজ-তাহির জাদুতে গুড়িয়ে গেল সেন্ট লুসিয়া, ৪ উইকেটের জয় গায়ানার
-
2
বিসিসিআইয়ের নতুন অ্যাসোসিয়েট পার্টনার ক্যাম্পা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটি, চুক্তি ১৩০ কোটি রুপিরও বেশি
-
3
অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারত এ দল ঘোষণা, দুই ফরম্যাটে অধিনায়ক পাডিক্কাল ও গায়কোয়াড়
-
4
সিপিএলে মিরাজের স্বপ্নের অভিষেক, শিকার ৩ উইকেট
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ, আশাবাদী সোবহানা
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ, আশাবাদী সোবহানা
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ইতিহাসে নতুন অধ্যায় লিখেছে বাংলাদেশ। নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়ে এক আসরে সর্বোচ্চ দুটি ম্যাচ জয়ের কীর্তি গড়েছে টাইগ্রেসরা। অস্ট্রেলিয়ার কাছে হারলেও টানা দুই জয়ের আত্মবিশ্বাসে সেমিফাইনালের আশা এখনো বাঁচিয়ে রেখেছে নিগার সুলতানা জ্যোতির দল।
শেষ চার নিশ্চিত করতে হলে বাংলাদেশের সামনে রয়েছে কঠিন দুটি পরীক্ষা। গ্রুপ পর্বে বাকি থাকা ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলেই সেমিফাইনালের পথ অনেকটাই উন্মুক্ত হতে পারে। সেই লক্ষ্য নিয়েই মঙ্গলবার ম্যানচেস্টারে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের বর্তমান অবস্থান ও আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন ব্যাটার সোবহানা মোস্তারী। টানা দুই জয়ের পর ড্রেসিংরুমে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে বলেও জানান তিনি। সেমিফাইনালের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে সোবহানা মোস্তারী বলেন, ‘এখন আমরা একটা ভালো পজিশনে আছি। পরের ২ ম্যাচে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দলের অবস্থান এখন অনেক ভালো, দুই ম্যাচ জেতার পর দলের মনোভাব অন্যরকম থাকে। আমরা চেষ্টা তো অবশ্যই করব, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ জেতার এবং সেমিতে যাওয়ার।’
ভারতকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে দেখলেও নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখছে বাংলাদেশ শিবির। প্রতিপক্ষের শক্তিমত্তার চেয়ে মাঠের পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মোস্তারী। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, যে দল যে দিন ভালো করবে সে দিনে তারাই জিতবে। আমরা আমাদের শক্তি অনুযায়ী যেতে চাই।”
