জুয়াইরিয়ার ঝড়ে রেকর্ড গড়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
-
1
মাহেদী হাসানকে যুক্ত করে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডের দল ঘোষণা
-
2
নাঈম হাসানকে হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ বিসিবির, তদন্তের দাবি
-
3
নাঈম হাসানের ওপর পুলিশের নির্যাতনের অভিযোগ, ব্যবস্থার দাবি কোয়াবের
-
4
ইংল্যান্ড সিরিজে নিউজিল্যান্ড দলে ফিরলেন উইল ইয়ং
-
5
হৃদয়-মোসাদ্দেক-লিটনের ব্যাটে লড়াকু সংগ্রহ, অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের লক্ষ্য
জুয়াইরিয়ার ঝড়ে রেকর্ড গড়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
জুয়াইরিয়ার ঝড়ে রেকর্ড গড়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
বিশ্বকাপের মঞ্চে এর চেয়ে ভালো শুরু আর কী হতে পারত! বল হাতে নিয়ন্ত্রিত পারফরম্যান্সের পর ব্যাট হাতে দেখানো আত্মবিশ্বাসী ক্রিকেটে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। জয়ের নায়িকা ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস, যার ঝলমলে হাফ-সেঞ্চুরিতে সহজ হয়ে যায় রান তাড়ার কাজ।
বার্মিংহামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। তবে শুরু থেকেই বাংলাদেশি বোলাররা প্রতিপক্ষকে চাপে রাখেন। নিয়মিত বিরতিতে উইকেট হারানো ডাচরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে।
বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন মারুফা আক্তার, যিনি দুটি উইকেট শিকার করেন। এছাড়া ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও রিতু মনি একটি করে উইকেট নিয়ে ডাচদের রান তোলার গতি নিয়ন্ত্রণে রাখেন।
১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ইতিবাচক ক্রিকেট খেলেন দুই ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার। পাওয়ার প্লেতেই তারা দ্রুত রান তুলে বাংলাদেশের ভিত্তি গড়ে দেন। উদ্বোধনী জুটিতে ৬৭ রান যোগ করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান এই দুই ব্যাটার।
দিলারা ২৬ রান করে ফিরলেও জুয়াইরিয়া নিজের আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রাখেন। এক ছক্কায় মাত্র ৩২ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। পরের বলেই আউট হলেও ৩৩ বলে ৫০ রানের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কার মার। অধিনায়ক নিগার সুলতানার দ্রুত বিদায় এবং সোবহানা মোস্তারির আউটের পর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।
তবে শেষ দিকে শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার দায়িত্বশীল ব্যাটিংয়ে আর কোনো বিপদ হতে দেননি। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়ে তারা ৫ বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন। শারমিন ৩৭ ও স্বর্ণা অপরাজিত ১৮ রান করেন। এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ১৭ জুন লিডসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিগার সুলতানার দল।
