বাংলাদেশের বিপক্ষে টেস্টে নতুন অধিনায়ক, জিম্বাবুয়ের নেতৃত্বে এনগারাভা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের বিপক্ষে টেস্টে নতুন অধিনায়ক, জিম্বাবুয়ের নেতৃত্বে এনগারাভা

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নতুন অধিনায়ক, জিম্বাবুয়ের নেতৃত্বে এনগারাভা

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নতুন অধিনায়ক, জিম্বাবুয়ের নেতৃত্বে এনগারাভা

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে জিম্বাবুয়ে। হারারেতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে প্রথমবারের মতো টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা, যাকে নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

জিম্বাবুয়ের নেতৃত্বে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় গত বছরের শেষ দিকে। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে দলের নেতৃত্বে ছিলেন ক্রেইগ আরভিন। পরে ডিসেম্বরে আরভিন দায়িত্ব ছাড়লে টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেরই অধিনায়ক হিসেবে এনগারাভার নাম ঘোষণা করে বোর্ড। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১১টি টেস্ট খেলে ২৫ উইকেট শিকার করেছেন তিনি।

আসন্ন ম্যাচের স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তনও এনেছে জিম্বাবুয়ে। আফগানিস্তান সিরিজের দল থেকে পাঁচজন নতুন মুখ যুক্ত হয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে ফিরেছেন ইনোসেন্ট কাইয়া, গ্রায়েম ক্রেমার, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে এবং নিউম্যান নিয়ামহুরি।

তবে এই সিরিজে অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাকে পাচ্ছে না স্বাগতিকরা। বর্তমানে তিনি ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ওরচেস্টারশায়ারের হয়ে ২০২৬ ভাইটালিটি ব্লাস্টে অংশ নেওয়ায় জাতীয় দলের বাইরে রয়েছেন।

রোববার হারারে স্পোর্টস ক্লাবে শুরু হবে একমাত্র টেস্টটি। বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে গড়াবে ম্যাচ। এই টেস্ট শেষেই তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।

জিম্বাবুয়ে দল

রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, তানাকা চিভাঙ্গা, গ্রায়েম ক্রেমার, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, রয় কাইয়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি, ব্রেন্ডন টেলর ও তাফাদজোয়া সিগা।