নাইম শেখের সেঞ্চুরির মিস, বিজয়ের ফিফটি..
-
1
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে তদন্ত কমিটি
-
2
রাজনীতি, দেশে ফেরা ও অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান
-
3
সিলেটেই দ্বিতীয় টেস্ট, বৃষ্টির শঙ্কার মধ্যেও ভেন্যু নিশ্চিত বিসিবির
-
4
নাহিদের আগুনে পুড়ল পাকিস্তান, ১০৪ রানের জয় বাংলাদেশের
-
5
মিরপুরে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
নাইম শেখের সেঞ্চুরির মিস, বিজয়ের ফিফটি..
নাইম শেখের সেঞ্চুরির মিস, বিজয়ের ফিফটি..
সেঞ্চুরি মিস করলেন মোহাম্মদ নাইম শেখ। নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিনেই সহজাত ব্যাটিংয়ে নাইম ছুটছিলেন শতকের দিকে। তবে দুর্ভাগ্যজনক ভাবে ফক্সক্রফটের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে ব্যক্তিগত ৮২ রানে থামেন নাইম।
বাংলাদেশ 'এ' এবং নিউজিল্যান্ড 'এ' দলের মধ্যে দ্বিতীয় 'অনানুষ্ঠানিক টেস্ট'-এর চার দিনের খেয়ালায় নাইম শেখের সেঞ্চুরি মিসের দিনে ২ রানের জন্য ফিফটি পাননি আরেক ওপেনার এনামুল হক বিজয়। ৯৪ বলে ৮২ রান করে নাইম প্যাভিলিয়নে ফিরলে ভাঙে বাংলাদেশের ১৩০ রানের ওপেনিং জুটি। নাইমের বিদায়ের পরের ওভারে নেই এনামুল বিজয়ের উইকেটও। ৯৭ বলে ৪৮ রান নিয়ে বিজয় ফিরে যান সাজঘরে।
নাইম তার ৮২ রানের ইনিংস সাজান ১০ চার ও দুই ছক্কায়। এনামুল হক বিজয়ের ব্যাট থেকে ৪৮ রান আসে ৯৭ বলে, ৫ চার ও ১টি ছক্কা হাঁকিয়ে। পরপর দুই ওভারে দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশ 'এ' দলকে এগিয়ে নিয়ে যান তিনে নামা সাইফ হাসান ও জাকির হাসান।
৪৫ ওভার শেষে বাংলাদেশ 'এ' দলের রান ২ উইকেটে ১৮০। সাইফ হাসান অপরাজিত ২৪ রানে, তাকে সঙ্গ দেওয়া জাকির হাসানের ব্যাট থেকে এখন অবদি রান এসেছে ১৯।
এর আগে টস জিতে আগে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। সিলেট অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ 'এ' দলকে ৭০ রানে হারিয়েছে নিউজিল্যান্ড 'এ' দল। ফলে চার দিনের দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা।
