চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকা ক্রিকেটারদের শক্তিশালী একাদশ
-
1
গায়ানায় মিরাজ-তাহির জাদুতে গুড়িয়ে গেল সেন্ট লুসিয়া, ৪ উইকেটের জয় গায়ানার
-
2
বিসিসিআইয়ের নতুন অ্যাসোসিয়েট পার্টনার ক্যাম্পা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটি, চুক্তি ১৩০ কোটি রুপিরও বেশি
-
3
অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারত এ দল ঘোষণা, দুই ফরম্যাটে অধিনায়ক পাডিক্কাল ও গায়কোয়াড়
-
4
সিপিএলে মিরাজের স্বপ্নের অভিষেক, শিকার ৩ উইকেট
চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকা ক্রিকেটারদের শক্তিশালী একাদশ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকা ক্রিকেটারদের শক্তিশালী একাদশ
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই অংশগ্রহণকারী দল গুলোতে দিয়েছে চোটের হানা। যারা নিশ্চিত ভাবেই স্কোয়াড থাকতো এমন অনেকেই ইনজুরিতে বাদ পড়েছেন। আনুষাঙ্গিক কারণে বাদ পড়েছেন এমন ক্রিকেটারের সংখ্যাও কম নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না এমন ক্রিকেটারদের নিয়েই বানিয়ে ফেলা যায় একটি শক্তিশালী একাদশ।
বর্তমানে ব্যাটারদের আতংকের নাম জাসপ্রীত বুমরাহ। চোট সেরে না ওঠায় শেষ মুহুর্তে ছিটকে গেছেন ভারতের এই পেসার। বুমরাহর না থাকা ভারতের জন্য ক্ষতি তো বটেই বরং পুরো টুর্নামেন্টের দর্শকরাও বঞ্চিত হবেন সেরা বোলারের বোলিং না দেখতে পেরে।
তবে এই দিক থেকে ভারতের চেয়ে বেশি খারাপ অবস্থানে আছে অস্ট্রেলিয়া। চোটের কারণে ছিটকে যান দলটির নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল মার্শ ও জশ হ্যাজেলউড। এই চ্যাম্পিয়ন ক্রিকেটারদের ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে অস্ট্রেলিয়াকে। মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্করাও খেলছেন না।
অন্যদিকে চোটের কারণে আফগানিস্তান দলকে ছিটকে গেছে স্পিনার এএম গজানফর ও অফ স্পিনার মুজিব উর রহমান। ইনজুরির কারণে পাকিস্তানের হয়ে খেলতে পারবেন ইনফর্ম ব্যাটার সাইম আইয়ুব। টুর্নামেন্ট শুরুর আগে হারিস রউফের সুস্থতা পিসিবি আশা করলেও শঙ্কা এখনো কাটেনি।
ইংল্যান্ড দল থেকে ছিটকে গেছেন জ্যাকব বেথেল। বাংলাদেশ ক্রিকেট দলে অবশ্য ইনজুরির কোনো সমস্যা নেই। যারা খেলতে গেছেন তারা সবাই ফিট। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না দলের নিয়মিত খেলোয়াড় সাকিব আল হাসান এবং লিটন দাসের। কিউই তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্রও ভুগছেন ইনজুরিতে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকা ক্রিকেটারদের একাদশ-
লিটন দাস, সাইম আইয়ুব, মিচেল মার্শ, জ্যাকব বেথেল, সাকিব আল হাসান, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, জাসপ্রীত বুমরাহ, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, এএম গাজানফার।
দ্বাদশ: মুজিব উর রহমান।
