টসে জিতে মুখস্ত বোলিংই বেছে নিল দুর্দান্ত ঢাকা
-
1
তিন বছর পর কি মুক্তি মিলছে ইমরান খানের, নেপথ্যে সমঝোতার আভাস
-
2
বুমরাহর বদলি হিসেবে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে প্রথমবার ডাক পেলেন আকিব নবি
-
3
দুর্নীতির দায়ে যুক্তরাষ্ট্রের স্পিনার রেড্ডির আট বছরের নিষেধাজ্ঞা
-
4
শরফুদ্দৌলার চুক্তি বাতিল নয়, নবায়ন না করার সিদ্ধান্ত বিসিবির
-
5
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই যাচ্ছে বাংলাদেশ, বললেন হাবিবুল বাশার
টসে জিতে মুখস্ত বোলিংই বেছে নিল দুর্দান্ত ঢাকা
টসে জিতে মুখস্ত বোলিংই বেছে নিল দুর্দান্ত ঢাকা
সিলেটে বিপিএলের চতুর্থ ম্যাচ। যেখানে মাঠে নামতে যাচ্ছে দুর্দান্ত ঢাকা ও রংপুর রাইডার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায়। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
গতকাল হারের পর সিলেটে রংপুরের টানা দ্বিতীয় ম্যাচ। সিলেটে এসে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে দুর্দান্ত ঢাকা, বিপরীতে টানা দুই দিনে দুই ম্যাচ খেলছে রংপুর রাইডার্স।
গেল আসরে রংপুরের জার্সি গায়ে বিপিএল খেলা পাকিস্তানি তরুণ ব্যাটার সাইম আইয়ুব এবারের বিপিএল মাতাতে নেমে পড়লেন দুর্দান্ত ঢাকার জার্সিতে। সাইম আইয়ুবকে খেলাতে ঢাকা সেরা একাদশ থেকে বাদ দিয়েছে লঙ্কান চতুরঙ্গ ডি সিলভাকে। সাইফ হাসানের জায়গায় খেলছেন আলাউদ্দিন বাবু।
