আইপিএল ২০২৫ নিলামে মুস্তাফিজ, নাহিদ রানা সহ ১২ বাংলাদেশি ক্রিকেটার, জানুন ভিত্তিমূল্য
-
1
ভালোবাসা, সংস্কৃতি ও ক্রিকেটের এক যাত্রা: বাংলাদেশে শেহান মালিক
-
2
শৃঙ্খলা রক্ষায় শাহিনকে জরিমানা, রাজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়
-
3
ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ
-
4
বল টেম্পারিংয়ে দোষী, দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
-
5
বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি ইসলামাবাদ-পেশোয়ারের
আইপিএল ২০২৫ নিলামে মুস্তাফিজ, নাহিদ রানা সহ ১২ বাংলাদেশি ক্রিকেটার, জানুন ভিত্তিমূল্য
আইপিএল ২০২৫ নিলামে মুস্তাফিজ, নাহিদ রানা সহ ১২ বাংলাদেশি ক্রিকেটার, জানুন ভিত্তিমূল্য
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)। ২০২৫ আইপিএলকে সামনে রেখে নিলামের জন্য ৫৭৪ ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে বাংলাদেশ থেকে আছেন ১২ জন।
৫৭৪ ক্রিকেটারের মধ্যে ৩৬৬ জন ভারতীয়, ২০৮ জন ওভারসিজ। ৩ জন আছেন সহযোগী দেশের ক্রিকেটার।
সর্বোচ্চ ২০৪ টি স্লটে ক্রিকেটাররা দল পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটারের কপাল খুলবে।
সর্বোচ্চ ২ কোটি ভারতীয় রুপি ভিত্তমূল্যে আছেন ৮১ ক্রিকেটার, যেখানে নাম আছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের।
আইপিএল ২০২৫ এর জন্য নিলামে নাম থাকা ১২ বাংলাদেশি-
১. মুস্তাফিজুর রহমান- ফাস্ট বোলার সেট ৩- ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি
২. রিশাদ হোসেন- স্পিনার সেট ৩- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
৩. লিটন দাস- উইকেটরক্ষক সেট ৪- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
৪. তাওহীদ হৃদয়- ব্যাটার সেট ৫- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
৫. তাসকিন আহমেদ- ফাস্ট বোলার সেট ৭- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি
৬. সাকিব আল হাসান- অলরাউন্ডার সেট ৮- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি
৭. মেহেদী হাসান মিরাজ- অলরাউন্ডার সেট ৮- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি
৮. শরিফুল ইসলাম- ফাস্ট বোলার সেট ৮- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
৯. তানজিম হাসান সাকিব- ফাস্ট বোলার সেট ৮- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
১০. মেহেদী হাসান- অলরাউন্ডার সেট ৯- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
১১. হাসান মাহমুদ- ফাস্ট বোলার সেট ৯- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি
১২. নাহিদ রানা- ফাস্ট বোলার সেট ৯- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
উল্লেখ্য, ২৪ নভেম্বর, বেলা সাড়ে ১২ টায় আইপিএলের দুই দিন ব্যাপি নিলাম শুরু হবে।
