সাইফ-জাকেরের জোড়া সেঞ্চুরিতে ইসলামাবাদে বাংলাদেশ 'এ' দলের দারুণ শুরু
-
1
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে ৭ অজি প্রাক্তন অধিনায়কের চিঠি
-
2
রেনশ,এলিসের দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে হারিয়ে শুভসূচনা অস্ট্রেলিয়ার
-
3
বাংলাদেশি পেসার খালেদ আহমেদের বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের পতন
-
4
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
5
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
সাইফ-জাকেরের জোড়া সেঞ্চুরিতে ইসলামাবাদে বাংলাদেশ 'এ' দলের দারুণ শুরু
সাইফ-জাকেরের জোড়া সেঞ্চুরিতে ইসলামাবাদে বাংলাদেশ 'এ' দলের দারুণ শুরু
ইসলামাবাদে বাংলাদেশ 'এ' দল ও পাকিস্তান শাহীনসের মধ্যকার ২য় চারদিনের ম্যাচ ২০ আগস্ট শুরু হবার কথা থাকলেও প্রথম দুই দিনের খেলা মাঠে গড়ায়নি বৃষ্টিতে। আজ ৩য় দিনে এসে হয়েছে টস, পরে হয়েছে খেলাও।
টসে জিতে পাকিস্তান শাহীনসের অধিনায়ক কামরান গুলাম ব্যাট করতে পাঠান বাংলাদেশ 'এ' দলকে।
দিনের খেলা বাংলাদেশ 'এ' দল শেষ করেছে ৬ উইকেটে ৩৪৬ রান স্কোরবোর্ডে জমা করে।
বাংলাদেশ 'এ' দলের পক্ষে সেঞ্চুরি করেছেন সাইফ হাসান ও জাকের আলি অনিক। সাইফ হাসান ১১১ রান করে আউট হলেও ১৩৬ রান করে অপরাজিত থাকেন জাকের আলি অনিক।
এই দুজনের ৫ম উইকেট জুটিতে আসে ১৩১ রান। মূলত দুই সেঞ্চুরিতেই বড় স্কোর গড়তে সমর্থ হয় বাংলাদেশ 'এ' দল। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৩৯ রান।
পাকিস্তান শাহীনসের পক্ষে ২ টি করে উইকেট নেন গুলাম মুদাসসির ও মেহরান মুমতাজ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ 'এ' প্রথম ইনিংস ৩৪৬-৬ (৯৮ ওভার), জাকের আলি ১৩৬ অপরাজিত, সাইফ হাসান ১১১, মাহিদুল ইসলাম ৩৯, গুলাম মুদাসসির ৫৯/২, মেহরান মুমতাজ ৬৭/২।
