ইসলামাবাদে বাংলাদেশ 'এ'-পাকিস্তান শাহীনস ম্যাচ বৃষ্টিতে পন্ড, সিরিজ জিতল স্বাগতিকরা
-
1
রাজনীতি, দেশে ফেরা ও অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান
-
2
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে তদন্ত কমিটি
-
3
সিলেটেই দ্বিতীয় টেস্ট, বৃষ্টির শঙ্কার মধ্যেও ভেন্যু নিশ্চিত বিসিবির
-
4
নাহিদের আগুনে পুড়ল পাকিস্তান, ১০৪ রানের জয় বাংলাদেশের
-
5
মিরপুরে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ইসলামাবাদে বাংলাদেশ 'এ'-পাকিস্তান শাহীনস ম্যাচ বৃষ্টিতে পন্ড, সিরিজ জিতল স্বাগতিকরা
ইসলামাবাদে বাংলাদেশ 'এ'-পাকিস্তান শাহীনস ম্যাচ বৃষ্টিতে পন্ড, সিরিজ জিতল স্বাগতিকরা
পাকিস্তানের পাশাপাশি দুই শহর রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে আজ একইদিনে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও বাংলাদেশ 'এ' দলের। তবে বৃষ্টির কারণে পন্ড হয়েছে বাংলাদেশ-পাকিস্তান ২য় টেস্টের ১ম দিনের খেলা, পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ 'এ' ও পাকিস্তান শাহীনসের মধ্যকার ৩য় ও শেষ ওয়ানডে ম্যাচ।
ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে ২৬ আগস্ট প্রথম ওয়ানডে ম্যাচে পাত্তাই পায়নি বাংলাদেশ 'এ' দল। সেদিন ১৮৩ রানে অলআউট হওয়া বাংলাদেশ 'এ' দল ৮ উইকেটের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে।
২৮ আগস্ট বৃষ্টিতে ম্যাচ ভেসে যায়, ৩০ আগস্টের শেষ ম্যাচেও একই পরিণতি। ৩ ম্যাচের সিরিজ তাই ১-০ তে জিতে নিয়েছে পাকিস্তান শাহীনস।
