পাকিস্তানকে ২০০ এর আশেপাশে আটকাতে চান হাসান মাহমুদ
-
1
সিলেটেই দ্বিতীয় টেস্ট, বৃষ্টির শঙ্কার মধ্যেও ভেন্যু নিশ্চিত বিসিবির
-
2
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে তদন্ত কমিটি
-
3
রাজনীতি, দেশে ফেরা ও অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান
-
4
মিরপুরে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
-
5
নাহিদের আগুনে পুড়ল পাকিস্তান, ১০৪ রানের জয় বাংলাদেশের
পাকিস্তানকে ২০০ এর আশেপাশে আটকাতে চান হাসান মাহমুদ
পাকিস্তানকে ২০০ এর আশেপাশে আটকাতে চান হাসান মাহমুদ
বৃষ্টি বিঘ্নিত টেস্টের প্রথম দিন ৪ উইকেট হারিয়ে ১৫৮ রানে শেষ করেছে পাকিস্তান। টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশী পেসারদের দাপটে প্রথমেই উইকেট হারাতে শুরু করে পাকিস্তান। এক পর্যায়ে স্কোর দাড়ায় ৩ উইকেটে ১৬ রান! তবে সেখান থেকে শুরুর ধাক্কা সামালে ৯৮ রানের জুটি গড়েন সাইম আইয়ুব ও সৌদ শাকিল।
প্রথম দিন ১৩ ওভার বল করে ৩৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। দিন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি। পাকিস্তানকে কত রানের মধ্যে আটকাতে চান এমন প্রশ্নের উত্তরে হাসান মাহমুদ বলেন,
"এখনও ভাবিনি যদিও। চেষ্টা করব যত কম রানে তাদের বেঁধে রাখতে পারে। আমরা আগামীকাল নতুন প্ল্যান নিয়ে আসব। আমরা চেষ্টা করব সঠিক জায়গায় বল করে তাদের উইকেট নিতে। চেষ্টা করব যেন তাদের ২০০ রানের আশেপাশে আটকানো যায়। "
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরু থেকে দলের পরিকল্পনা কি ছিলো এ সম্পর্কে হাসান মাহমুদ বলেন, "আমাদের প্ল্যান ছিল আমরা যতটা পারি ব্যাটারকে খেলানো সামনে। নতুন বল ছিল মুভমেন্ট ছিল। চেষ্টা করেছি যতটা সামনে বল করা যায়। একটা লাইন মেইনটেইন করা যায়। আমরা চেষ্টা করেছি যতটুকু আমাদের সামর্থ্য ছিল। ইন শা আল্লাহ সামনে আরও ভালো করব।"
পেস বান্ধব উইকেটে বাংলাদেশ ৪ পেসার না খেলিয়ে ৩ পেসার খেলানোতে কোনো সমস্যা দেখছেন না হাসান মাহমুদ, "আমার মনে হয় এটা কোচ ক্যাপ্টেনের ব্যাপার। ৩ পেসার খেলানোতেও আমি কোনো সমস্যা দেখি না।"
প্রথম দিনে পাকিস্তানের ৪ উইকেটের ৪ টি ই নিয়েছেন পেসাররা। দ্বিতীয় দিনেও উইকেট থেকে পেসাররা সাহায্য পাবেন কিনা এমন প্রশ্নের উত্তরে হাসান মাহমুদ বলেন, "আসলে এটা সূর্যের উপর নির্ভর করছে। কাল সূর্য উঠলে উইকেট কিছুটা শক্ত হবে। পেসাররা কিছুটা সাহায্য পাবে হয়ত। ফলে সূর্যের উপর নির্ভর করছে। "
ম্যাচে ফিল্ডিংয়ের প্রসংশা করে হাসান মাহমুদ বলেন, "অনেক গুরুত্বপূর্ণ, ফিল্ডারদের থেকে সাহায্য পাওয়াটা। ছেলেরা দারুণ ছিল ফিল্ডিংয়ে। দারুণ কিছু ক্যাচ নিয়েছে। দারুণ ব্যাপার। দিনশেষে এরা সতীর্থ। তারা অসাধারণ ছিল আজকে। "
