৫ ভেন্যুতে বাংলাদেশ-ভারতের ৫ ম্যাচ, সূচি চূড়ান্ত
-
1
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন বেন স্টোকস
-
2
প্রথম দিনেই ১৪০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, চালকের আসনে জিম্বাবুয়ে
-
3
শেষ ওভারের নাটকীয়তায় বাংলাদেশকে ৪ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা
-
4
ভারতকে ১ রানে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়
-
5
লর্ডসের সম্মানজনক এমসিসি আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবালসহ ৫ ক্রিকেটার
৫ ভেন্যুতে বাংলাদেশ-ভারতের ৫ ম্যাচ, সূচি চূড়ান্ত
৫ ভেন্যুতে বাংলাদেশ-ভারতের ৫ ম্যাচ, সূচি চূড়ান্ত
বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাঁদের ২০২৪-২৫ ইন্টারন্যাশনাল হোম সিজনের সূচি প্রকাশ করেছে। ক্রিকেটে ঠাঁসা সূচির শুরু হবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে।
১৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর অব্দি ২ টেস্ট, ৩ টি টি-টোয়েন্টি খেলবে দুই দল।
চেন্নাই ও কানপুরে হবে দুই টেস্ট। টি-টোয়েন্টির ভেন্যু ধরমশালা, দিল্লি ও হায়দ্রাবাদ।
বাংলাদেশের ভারত সফরের সূচি-
১ম টেস্ট- ১৯-২৩ সেপ্টেম্বর, চেন্নাই
২য় টেস্ট- ২৭ সেপ্টেম্বর-১ অক্টোবর, কানপুর
১ম টি-টোয়েন্টি- ৬ অক্টোবর, ধরমশালা
২য় টি-টোয়েন্টি- ৯ অক্টোবর, দিল্লি
৩য় টি-টোয়েন্টি- ১২ অক্টোবর, হায়দ্রাবাদ।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ টি টেস্ট খেলবে ভারত। বেঙ্গালুরু, পুনে ও মুম্বাইয়ে হবে ৩ টেস্ট (১৬-২০ অক্টোবর, ২৪-২৮ অক্টোবর, ১-৫ নভেম্বর)।
এরপর ইংল্যান্ড ভারত সফরে যাবে। ২২, ২৫, ২৮, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারিতে খেলবে ৫ টি টি-টোয়েন্টি। ভেন্যু যথাক্রমে চেন্নাই, কোলকাতা, রাজকোট, পুনে ও মুম্বাই। এরপর নাগপুর, কুটাক ও আহমেদাবাদে ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি দুই দল খেলবে ৩ ওয়ানডে।
