রাজার নেতৃত্বে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, শক্ত স্কোয়াড ঘোষণা
-
1
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে ৭ অজি প্রাক্তন অধিনায়কের চিঠি
-
2
রেনশ,এলিসের দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে হারিয়ে শুভসূচনা অস্ট্রেলিয়ার
-
3
বাংলাদেশি পেসার খালেদ আহমেদের বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের পতন
-
4
আসিফ নজরুলের একক সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, এনএসসির তদন্ত প্রতিবেদন
-
5
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
রাজার নেতৃত্বে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, শক্ত স্কোয়াড ঘোষণা
রাজার নেতৃত্বে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, শক্ত স্কোয়াড ঘোষণা
আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলে একজন আনক্যাপড ক্রিকেটার- জোনাথন ক্যাম্পবেল। তাদিওয়ানাশে মারুমানি ও ফারাজ আকরামকে ফেরানো হয়েছে।
স্কোয়াডের বাকিরা জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অংশ ছিলেন।
এখনো নতুন প্রধান কোচের খোঁজ পায়নি জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে সেই দায়িত্ব সামলাবেন স্টুয়ার্ট মাতসিকানেরি।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। ৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম ম্যাচ। সিরিজের ২য় ও ৩য় ম্যাচও এই মাঠে হবে যথাক্রমে ৫ ও ৭ মে।
১০ মে ৪র্থ টি-টোয়েন্টি ও ১২ মে ৫ম টি-টোয়েন্টি মাঠে গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে দল।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড-
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গে, ক্লাইভ মাদান্ডে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, অ্যান্সলে লোভু, রিচার্ড এনগারাভা, শন উইলিয়ামস।
জিম্বাবুয়ে সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পের বাংলাদেশ স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।
