সবাইকে ঈদের শুভেচ্ছা জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া
-
1
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ছিটকে অনিশ্চিত ক্যামেরন গ্রিন
-
2
ত্রিদেশীয় সিরিজের রোমাঞ্চকর ফাইনালে লঙ্কান মেয়েদের কাছে ৪ রানে হারল বাংলাদেশ
-
3
দ্বিতীয় টেস্টের আগেই দলে ফিরছেন এইডেন মারক্রাম
-
4
পাথুম নিশাঙ্কা ছিটকে গেলেন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে, তার জায়গায় দলে লাহিরু উদারা
-
5
বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজকে দেখছেন লিটন
সবাইকে ঈদের শুভেচ্ছা জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া
সবাইকে ঈদের শুভেচ্ছা জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া
মুসলিমদের জন্য ঈদুল ফিতর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ঈদের খুশিতে মাতে সবাই। অস্ট্রেলিয়ায় আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম ক্রিকেটার উসমান খাজার ছবি দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
তাঁরা লিখেছে, 'ঈদ মুবারক, যারা খুব খুশি এবং শান্তিপূর্ণভাবে উদযাপন করছেন সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।'
প্রত্যেক দেশে ঈদ কবে হবে তা চাঁদ (শাওয়াল মাসের) দেখার ওপর নির্ভর করে। বাংলাদেশে আগামীকাল (১১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।
