যে কারণে কোলকাতার একাদশে নেই মিচেল স্টার্ক
-
1
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে ৭ অজি প্রাক্তন অধিনায়কের চিঠি
-
2
রেনশ,এলিসের দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে হারিয়ে শুভসূচনা অস্ট্রেলিয়ার
-
3
বাংলাদেশি পেসার খালেদ আহমেদের বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের পতন
-
4
আসিফ নজরুলের একক সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, এনএসসির তদন্ত প্রতিবেদন
-
5
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
যে কারণে কোলকাতার একাদশে নেই মিচেল স্টার্ক
যে কারণে কোলকাতার একাদশে নেই মিচেল স্টার্ক
আজ শুক্রবার আইপিএল ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মিচেল স্টার্ক কেকেআরের সেরা একাদশে নেই। টস করতে নেমে কোলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার স্টার্কের ছিটকে যাওয়ার খবর জানান। আর তাতেই পৌষ মাস লঙ্কান পেসার দুশমান্থ চামিরার, কেকেআরের জার্সিতে খেলছেন প্রথম ম্যাচ।
কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার নিশ্চিত করেছেন যে, আঙুলে চোটের কারণে মিচেল স্টার্ককে বিশ্রাম দেওয়া হয়েছে। স্টার্কের জায়গায় পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ খেলছেন দুশমান্থ চামিরা। মিচেল স্টার্ক অভিষেক (কেকেআর) ক্যাপ দেন চামিরাকে।
এই বছর ২০১৫ সালের পর প্রথমবারের মতো আইপিএলে ফিরেছেন স্টার্ক। ২৪.৭৫ কোটি ভারতীয় রুপি মূল্য ট্যাগ সহ লিগের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় স্টার্ক এখন পর্যন্ত মৌসুমে কাঙ্ক্ষিত পারফরম্যান্স পাননি। প্রথম সাত ম্যাচে এই বাঁহাতি পেসার ছয় উইকেট নিয়েছেন, কিন্তু ১১.৪৮ গড়ে রান খরচ করেন।
তবে স্টার্কের খারাপ ফর্ম তাকে বাদ দেওয়ার কারণ ছিল না। টসের সময় আইয়ার বলেন, 'শেষ খেলায় স্টারসি তার আঙুলে আঘাত পান, দুশমান্থ চামিরা তার স্থলাভিষিক্ত হয়েছে।'
