শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছাড়লেন ওয়ানিন্দু হাসারাঙ্গা
-
1
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আজিঙ্কা রাহানে
-
3
সাংবাদিকদেরই প্রশ্ন করলেন শান্ত, তারপর জানালেন অস্ট্রেলিয়া সফরের লক্ষ্য
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছাড়লেন ওয়ানিন্দু হাসারাঙ্গা
শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছাড়লেন ওয়ানিন্দু হাসারাঙ্গা
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ গ্রুপ পর্ব পার করতে পারেনি শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে হারা শ্রীলঙ্কা বাড়ি ফিরেছে শুন্য হাতে। এবার দলটির টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) নিশ্চিত করেছে হাসারাঙ্গার অধিনায়কত্ব ছাড়ার খবর। গেল বছর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছিলেন হাসারাঙ্গা। দলকে নেতৃত্ব দিয়েছেন ১০ ম্যাচে।
নেতৃত্ব ছাড়ার পত্রে ওয়ানিন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কা ক্রিকেটকে জানিয়েছেন দলের স্বার্থেই তিনি অধিনায়কত্ব ছাড়ছেন, তবে খেলোয়াড় হিসাবে দায়িত্ব পালন করে যাবেন।
হাসারাঙ্গা বলেন, 'শ্রীলঙ্কা সবসময় খেলোয়াড় হিসাবে আমার সর্বোচ্চ প্রয়াস পাবে। এবং আমি আমার দল ও নেতৃত্বের পাশে থেকে সাহায্য করে যাব।'
শ্রীলঙ্কা ক্রিকেট ওয়ানিন্দু হাসারাঙ্গার নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত মেনে নিয়েছে। এবং তাঁরা আশা করছে আন্তর্জাতিক অঙ্গনে হাসারাঙ্গা তাঁর দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবেই থাকবেন।
