সর্বনিম্ন ২০০ টাকায় সিলেটের দর্শকেরা দেখতে পারবে বিপিএল
-
1
শরফুদ্দৌলার চুক্তি বাতিল নয়, নবায়ন না করার সিদ্ধান্ত বিসিবির
-
2
পাকিস্তান দলের ব্যাটিং কোচ হলেন মাইকেল স্মিথ
-
3
বাবর-আবদুল্লাহর জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণে পাকিস্তান
-
4
এইচপির টি-টোয়েন্টি দলে সাব্বির-শামীম, মালয়েশিয়ার বিপক্ষে ফেরার মঞ্চ
-
5
একদিন ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার স্বপ্ন স্টোকসের, নেতৃত্ব প্রসঙ্গে বললেন ব্রুকের কথাও
সর্বনিম্ন ২০০ টাকায় সিলেটের দর্শকেরা দেখতে পারবে বিপিএল
সর্বনিম্ন ২০০ টাকায় সিলেটের দর্শকেরা দেখতে পারবে বিপিএল
সিলেটে আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএলের দ্বিতীয় পর্ব। এদিকে দর্শকদের জন্য টিকিট প্রাপ্তির স্থান ও টিকিটের মূল্য সম্পর্কে বিস্তারিত জানিয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। সিলেট পর্বের ম্যাচগুলোর টিকেট বিক্রি শুরু হচ্ছে বুধবার (২৪ জানুয়ারি) থেকে। এক টিকিটেই দেখা যাবে দিনের দুই ম্যাচ।
বিপিএলের এবারের আসরে সিলেট পর্বে ৬ দিনে ম্যাচ হবে মোট ১২ টি। ২৬ জানুয়ারি খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। রাতের ম্যাচে ঘরের দল সিলেট নামে মাঠে, তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামী ৩ ফেব্রুয়ারিতে শেষ হবে বিপিএলের সিলেট পর্ব।ফিজিক্যাল টিকিট ক্রয়ের পাশাপাশি দর্শকেরা অনলাইনেও টিকিট কিনতে পারবে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের টিকিটকে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা, সর্বোচ্চ ২৫০০ টাকা। এক টিকিটেই দেখা যাবে দিনের দুই ম্যাচ।
ম্যাচের একদিন আগে থেকে এবং ম্যাচের দিন অ্যাভেইলেবলিটি সাপেক্ষে টিকিট পাওয়া যাবে। টিকিট কাউন্টার/বুথ সকাল সাড়ে ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে।