শহীদ আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করল চিটাগং কিংস
-
1
কুশল ম্যান্ডিসের ব্যাটিং তাণ্ডবে শ্রীলঙ্কার স্বান্তনার জয়, সিরিজ পাকিস্তানের
-
2
জোহানেসবার্গ সুপার কিংসের পেস বোলিং কোচ হচ্ছেন অ্যালান ডোনাল্ড
-
3
৮ উইকেটে হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
-
4
ভারতের বিপক্ষে জয় পেয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
-
5
জেপি ডুমিনির ঝড়ো ইনিংসে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
শহীদ আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করল চিটাগং কিংস
শহীদ আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করল চিটাগং কিংস
এবারের বিপিএলে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি। একের পর এক তারকা ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। সাকিব আল হাসান, মইন আলিদের জন্য হেড কোচ নিয়োগ দেওয়া হল অস্ট্রেলিয়ার শন টেইটকে। আজ কিংস ফ্র্যাঞ্চাইজি দিল আরও এক ঘোষণা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে তারা বিপিএলে আনছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে।
প্রায় এক দশক পর বিপিএলে ফিরে এসে চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি স্কোয়াড গুছিয়ে নিতে করল বাজিমাত। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে সরাসরি চুক্তিতে। এ ছাড়া মইন আলি, অ্যাঞ্জেলো ম্যাথুস, উসমান খান সহ বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে কিনে নিয়েছে দলটি।
এরপর প্লেয়ার্স ড্রাফটে দেশি-বিদেশি মিলিয়ে সেই তালিকায় আরও শক্তি বাড়িয়েছে। আজ চিটাগং কিংস দিল আরও বড় ঘোষণা, বিপিএলে চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে যাচ্ছেন শহীদ আফ্রিদি। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে চিটাগং কিংস কর্তৃপক্ষ।
'আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে "বুম বুম" শহীদ আফ্রিদি আমাদের "ব্র্যান্ড অ্যাম্বাসেডর" হিসেবে চিটাগং কিংসে যোগ দিচ্ছেন। আফ্রিদির বিস্ফোরক শক্তি, অতুলনীয় ক্যারিশমা এবং ক্রিকেটের প্রতি অনুরাগ তাকে বিশ্বব্যাপী সুপারস্টারে পরিণত করেছে এবং এখন সে আমাদের দলে সেই একই মনোভাব নিয়ে আসছে। "LALA" রাজ্যে স্বাগতম।'
