সাকিবকে বেশি ফিট মনে হচ্ছে: হাথুরুসিংহে
-
1
সিলেটেই দ্বিতীয় টেস্ট, বৃষ্টির শঙ্কার মধ্যেও ভেন্যু নিশ্চিত বিসিবির
-
2
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে তদন্ত কমিটি
-
3
রাজনীতি, দেশে ফেরা ও অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান
-
4
মিরপুরে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
-
5
নাহিদের আগুনে পুড়ল পাকিস্তান, ১০৪ রানের জয় বাংলাদেশের
সাকিবকে বেশি ফিট মনে হচ্ছে: হাথুরুসিংহে
সাকিবকে বেশি ফিট মনে হচ্ছে: হাথুরুসিংহে
সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে বুধবার লাহোরে পৌঁছে এর কয়েক ঘন্টা পরেই অনুশীলন সেশনে দলের সাথে যোগ দেন। অনুশীলনে সিরিয়াস সাকিবকে দেখে অনেকেই অবাক হয়েছেন। এবার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে শোনালেন সাকিবের পরিবর্তনের কথা। অনুশীলনে সাকিবের ব্যাটিং দেখে সন্তুষ্ট কোচ হাথুরু।
২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট। এর আগে বাংলাদেশের হেড কোচ গণমাধ্যমের সাথে আজ কথা বলেছেন। তার কাছে জানতে চাওয়া, সাকিবের মাঝে পরিবর্তন দেখেছেন?
'হ্যাঁ। সে ভালো ব্যাট করছে। তাকে বেশি ফিট মনে হচ্ছে দেখে। কিছু চোখের টেস্টের মধ্য দিয়েও গেছে সে। সে জানিয়েছে, এর ফলে তার খেলায় মনোযোগ দিতে সুবিধা হচ্ছে, আগের সমস্যাগুলো কাটিয়ে।'
সাকিব আল হাসানের ফর্মহীনতা কেটে যাবে হয়তো এই সিরিজেই। সাকিবের খেলা সবশেষ ৫ ইনিংসে বল হাতে পেয়েছেন ৭ উইকেট। আর ব্যাটিংয়ে করেছেন ৬৭ রান।
দলে ইতিবাচক পরিবেশ তৈরির জন্য সাকিব-মুশফিকের প্রশংসা করলেন স্পিন-বোলিং কোচ মুশতাক আহমেদ। তার মতে, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম দলের মনোবল বাড়িয়েছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাংলাদেশ এবং পাকিস্তানের এই সিরিজ বিশেষ গুরুত্ব পাচ্ছে দু'দলের কাছেই।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।
