২য় টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ ঘোষণা
-
1
সিলেটেই দ্বিতীয় টেস্ট, বৃষ্টির শঙ্কার মধ্যেও ভেন্যু নিশ্চিত বিসিবির
-
2
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে তদন্ত কমিটি
-
3
রাজনীতি, দেশে ফেরা ও অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান
-
4
নাহিদের আগুনে পুড়ল পাকিস্তান, ১০৪ রানের জয় বাংলাদেশের
-
5
মিরপুরে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
২য় টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ ঘোষণা
২য় টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ ঘোষণা
১৮ জুলাই ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। লর্ডসে প্রথম টেস্ট জিতে ইতোমধ্যেই ১-০ তে এগিয়ে আছে ইংলিশরা।
গত সপ্তাহে লর্ডসে প্রথম টেস্টে জয়ের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া জেমস অ্যান্ডারসনের জায়গায় ফাস্ট বোলার মার্ক উডকে স্কোয়াডে নেয়া হয়েছিলো। আর এবার তাকে নেয়া হলো একাদশেও। গতিময় এই পেসার জাতীয় দলের হয়ে সবশেষ টেস্ট খেলেন গত মার্চে, ভারত সফরে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের একাদশ :
জাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস আটকিনসন, মার্ক উড এবং শোয়েব বশির।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ১১৪ রানের বড় ব্যবধানে জিতে অ্যান্ডারসনের শেষ টেস্ট স্মরণীয় করে রাখেছিলো ইংলিশরা। প্রথম টেস্টে মোট ১২ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছিলো গাস অ্যাটকিনসন।
ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজে প্রথম টেস্ট শেষে ১-০ তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৮-২২ তারিখ পর্যন্ত এবং তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৬-৩০ তারিখ পর্যন্ত।
