রাওয়ালপিন্ডির বৃষ্টিতে টস হতে বিলম্ব
-
1
রহমত শাহের চমৎকার সেঞ্চুরি সত্ত্বেও চালকের আসনে জিম্বাবুয়ে
-
2
টেস্টের স্কোয়াডে চার বছর পর ফিরলেন নাঈম শেখ, প্রথমবার ডাক পেলেন রবিন
-
3
জয়ের জন্য শেষ সেশনে বাংলাদেশের দরকার ২০৭ রান
-
4
ক্যারিবীয়দের স্পিন-ফাঁদ এড়িয়ে ড্রয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ
-
5
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের ব্যাটিং স্পেশালিস্ট ডেইল বেনকেনস্টাইন
রাওয়ালপিন্ডির বৃষ্টিতে টস হতে বিলম্ব
রাওয়ালপিন্ডির বৃষ্টিতে টস হতে বিলম্ব
আজ ৩০ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাচ শুরুর একদিন আগেই পাকিস্তান তাদের সেরা ১২ জনের নাম প্রকাশ করে। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে টস হতে দেরি, বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টসের কথা থাকলেও তা সম্ভব হয়নি। কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে উইকেট ও আশেপাশের বেশ কিছু অংশ। পরবর্তীতে মাঠ পরিদর্শন করে আম্পায়াররা জানাবেন টস ও ম্যাচ শুরুর সময়।
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে তাসকিনকে সেরা একাদশে পাওয়া যায়নি। গত বছর জুনে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা তাসকিন ফিরতে পারেন পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের মিশনে। এক পরিবর্তন হলে সেরা একাদশে জায়গা হারাবেন নাহিদ রানা। প্রথম টেস্টে বেশ খরুচে ছিলেন এই পেসার।
আগের দিন ১২ সদস্যের দল ঘোষণা করলেও টসের সময় সেরা একাদশ জানাবে পাকিস্তান। একমাত্র স্বীকৃত স্পিনার আবরার আহমেদের ফিরতে পারেন অ্যাকশনে। প্রথম টেস্টের মতো ৪ পেসার না খেলিয়ে এবার একজন স্পিনার খেলানোর পক্ষে পাকিস্তান। বিপরীতে তিন পেসার নিয়ে আক্রমণে দেখা যেতে পারে বাংলাদেশকে।
ম্যাচটি আজ ৩০শে আগস্ট শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম টেস্টে বাংলাদেশ পেয়েছে ইতিহাস গড়া ১০ উইকেটের জয়। এবার টাইগারদের সামনে সিরিজ জয়ের সুযোগ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ- জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ- শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শাহজাদ, মোহাম্মদ আলি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, মীর হামজা।
