বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন আমির জামাল
-
1
সুরিয়াকুমারের জায়গায় শ্রেয়াস, ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পাচ্ছেন ১৫ বছরের বিস্ময় বালক
-
2
অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নিল পাকিস্তান
-
3
পারিশ্রমিক জটে মাঠে গিয়েও খেলল না ব্রাদার্স, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক
-
4
আইসিসির স্থগিতাদেশ প্রত্যাহারে দ্রুত পদক্ষেপ নিচ্ছে ক্রিকেট কানাডা
-
5
বাংলাদেশে পৌঁছেছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন আমির জামাল
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন আমির জামাল
বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য পাকিস্তানের টেস্ট স্কোয়াড থেকে ছিটকে গেছেন আমির জামাল। ফিটনেস ক্লিয়ারেন্স সাপেক্ষে স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়া আমিরকে ফের লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে তার ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন ডানহাতি ফাস্ট বোলার আমির জামাল।
আমির এই বছর কাউন্টি ক্রিকেট খেলার সময় পিঠে চোট পান। বর্তমানে তিনি সেরে ওঠার প্রক্রিয়ায়।
রাওয়ালপিন্ডিতেই হবে সিরিজের দুই টেস্ট। ২১ আগস্ট শুরু প্রথম টেস্ট, এরপর ৩০ আগস্ট শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাংলাদেশ এবং পাকিস্তানের এই সিরিজ বিশেষ গুরুত্ব পাচ্ছে দু'দলের কাছেই।
বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের দল:
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) ও শাহীন শাহ আফ্রিদি।
