বিশ্বকাপে ম্যাচসেরার পুরষ্কার দিলেন আসিফ মাহমুদ
-
1
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে তদন্ত কমিটি
-
2
রাজনীতি, দেশে ফেরা ও অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান
-
3
সিলেটেই দ্বিতীয় টেস্ট, বৃষ্টির শঙ্কার মধ্যেও ভেন্যু নিশ্চিত বিসিবির
-
4
নাহিদের আগুনে পুড়ল পাকিস্তান, ১০৪ রানের জয় বাংলাদেশের
-
5
মিরপুরে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
বিশ্বকাপে ম্যাচসেরার পুরষ্কার দিলেন আসিফ মাহমুদ
বিশ্বকাপে ম্যাচসেরার পুরষ্কার দিলেন আসিফ মাহমুদ
এক দশক পর বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা পেল জয়ের দেখা। শেষ বার ২০১৪ সালে বাংলাদেশ বিশ্বকাপে ম্যাচ জিতেছিল। লম্বা সময় পর আবার বিশ্বকাপে বাংলাদেশ নারী দল পেল জয়, ১৬ রানে হারিয়ে দিল স্কটল্যান্ডকে। চার ওভারে মাত্র ১৫ রান খরচায় ২ উইকেট পাওয়া রিতু মনির হাতে উঠল ম্যাচ সেরার পুরষ্কার। তাকে অবশ্য এই পুরষ্কার তুলে দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পুরষ্কার বিতরণীতে নামেন মাঠে। রিতু মনির হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন।
মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের জেরে অবশ্য বদলে গেছে আসরের ভেন্যু। বাংলাদেশের বদলে মেয়েদের মেগা ইভেন্ট বসেছে সংযুক্ত আরব আমিরাতে, আসরের স্বত্ব আছে বাংলাদেশের হাতেই।
উদ্ভোধনী ভেন্যু পরিদর্শন ও ম্যাচ দেখতে আরব আমিরাতে গেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সঙ্গে মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। সফরে আছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে জমা করে ১১৯ রান। টার্গেট টপকাতে নেমে স্কটিশ মেয়েরা ১০৩ রানের বেশি করতে পারেনি। ১৬ রানের জয়ে বিশ্বকাপের শুরুটা রাঙালো বাংলার মেয়েরা।
