বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে স্পন্সর ওয়ালটন
-
1
গ্লোবাল সুপার লিগে ইমনের মাঝারি ইনিংসের পরও ৫৩ রানে হারলো লাহোর কালান্দার্স
-
2
বৈভব সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত
-
3
সোহানের ঝোড়ো ইনিংসের পর গালের বড় জয়
-
4
দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল, ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে
-
5
অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদকে খেলানো কেন জরুরি ছিল, ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে স্পন্সর ওয়ালটন
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে স্পন্সর ওয়ালটন
১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের প্লাটিনাম কো স্পন্সর হয়েছে বাংলাদেশের শীর্ষ এবং স্বনামধন্য টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিস-পিএলসি। নিউজিল্যান্ডে এ বারের সফরে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেট এবং সব ধরণের খেলাধুলাতেই বিভিন্ন ভাবে পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশের বাইরে যেখানেই খেলতে যাচ্ছে- সেখানেই থাকছে ওয়ালটন। এর তেমন কোনো ব্যত্যয় হয়নি। বাংলাদেশ জাতীয় দলকে উজ্জীবিত করা এবং দেশের খেলাধুলাকে এগিয়ে নেওয়াই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে স্পন্সর হয়েছে ওয়ালটন। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ব্যাট বলের লড়াই শুরু হবে ওয়ানডে দিয়ে। আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে হবে ডুনেডিনে। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ২০ ও ২৩ ডিসেম্বর যথাক্রমে নেলসন ও নেপিয়ারে। বাংলাদেশ সময় ভোর ৪টায় প্রতিটি ম্যাচ শুরু হবে। ওয়ানডের পর হবে টি-টোয়েন্টি সিরিজ। তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটি নেপিয়ারে। পরের দুটি মাউন্ট মাউঙ্গানুইয়ে। প্রথম দুই টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে। শেষ ম্যাচ ভোর ৬টায়। নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড- টম ল্যাথাম (অধিনায়ক), আদি আশোক (২য় ও ৩য় ম্যাচের জন্য), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডুফি, কাইল জেমিসন/বেন সিয়ার্স, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রউরকি, রাচিন রবীন্দ্র, ইশ সোধি (১ম ম্যাচের জন্য) ও উইল ইয়াং। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব। বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি- ১ম ওয়ানডে- ১৭ ডিসেম্বর, ডুনেডিন ২য় ওয়ানডে- ২০ ডিসেম্বর, নেলসন ৩য় ওয়ানডে- ২৩ ডিসেম্বর, নেপিয়ার ১ম টি-টোয়েন্টি- ২৭ ডিসেম্বর, নেপিয়ার ২য় টি-টোয়েন্টি- ২৯ ডিসেম্বর, মাউন্ট মাউঙ্গানুই ৩য় টি-টোয়েন্টি- ৩১ ডিসেম্বর, মাউন্ট মাউঙ্গানুই।
