সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমকে জরিমানা
-
1
হৃদয়-মোসাদ্দেক-লিটনের ব্যাটে লড়াকু সংগ্রহ, অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের লক্ষ্য
-
2
শরিফুলের ৬ উইকেটেও রক্ষা হলো না, ১ উইকেটে জিতল অস্ট্রেলিয়া
-
3
জুয়াইরিয়ার ঝড়ে রেকর্ড গড়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
-
4
রাদারফোর্ড-হোল্ডারের ঝড়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
-
5
হাঁটুর চোটে দ্বিতীয় টেস্টে নেই রবিনসন, তৃতীয় টেস্টে ফেরার আশা
সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমকে জরিমানা
সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমকে জরিমানা
নেপালের বিপক্ষে কির্তিপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে আম্পায়ারিং নিয়ে মন্তব্য করায় সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
ম্যাচের প্রথম বলেই এলবিডব্লিউ আউট হন ওয়াসিম। আউট হওয়ার পরই তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং ইঙ্গিত দেন যে বলটি লেগ সাইডের বাইরে যাচ্ছিল। পরে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ওই ম্যাচে আট উইকেটে হারে সংযুক্ত আরব আমিরাত।
গত ২৪ মাসে এটি ওয়াসিমের প্রথম অপরাধ। আইসিসির আচরণবিধির ২.৭ ধারা অনুযায়ী লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত হন তিনি, যা মূলত ম্যাচ অফিসিয়ালদের সমালোচনার সঙ্গে সম্পর্কিত। এই ধরনের অপরাধে সর্বনিম্ন শাস্তি সতর্কবার্তা এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা ও এক বা দুটি ডিমেরিট পয়েন্ট হতে পারে।
মাঠের আম্পায়ার বুদ্ধি প্রধান ও বিনয় কুমার, তৃতীয় আম্পায়ার দুর্গা সুবেদি এবং চতুর্থ আম্পায়ার সঞ্জয় সিগদেল অভিযোগটি উত্থাপন করেন।
ওয়াসিম নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি ওয়েন্ডেল ল্যাবরয়ের প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে এ বিষয়ে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
