আগামী বছর থেকে জাতীয় দলে খেলবে তামিম: পাপন
-
1
থুশারার প্রত্যাবর্তন, ৪৬ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তি দিল শ্রীলঙ্কা
-
2
ভারতের স্পিন বোলিং কোচ হলেন সাবেক অলরাউন্ডার সৈরাজ বাহুতুলে
-
3
টেস্ট ক্রিকেটে আসছে নতুন নিয়ম, প্রয়োজন হলে বদলাবে বলের রঙ
-
4
অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতেই সেঞ্চুরি, জানালেন হৃদয়
-
5
আফগানিস্তান টেস্টের প্রস্তুতিতে ভারতের নেটে ছয় বোলার
আগামী বছর থেকে জাতীয় দলে খেলবে তামিম: পাপন
আগামী বছর থেকে জাতীয় দলে খেলবে তামিম: পাপন
বাংলাদেশের তারকা ব্যাটার তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইস্যুতে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, আগামী বছর থেকে জাতীয় দলে খেলবেন তামিম, এমনটাই শুনেছেন তিনি। তামিমের পরিকল্পনা জানতে অবশ্য তাঁর সঙ্গে আলোচনায়ও বসেছে বিসিবি কর্তারা। বাকি কেবল বিসিবি সভাপতির সঙ্গে বসা।
টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসরে যাওয়া ওপেনার তামিম ইকবাল ফিটনেসের কারণে খেলতে চান না টেস্ট ম্যাচও। আইসিসির এফটিপি অনুযায়ী এ বছর ডিসেম্বরের আগে বাংলাদেশ দল কোনো ওয়ানডে সিরিজ খেলবে না। তাই স্বাভাবিকভাবেই আরও দীর্ঘায়িত হবে তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা।
জাতীয় দলে কবে ফিরবেন তামিম? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন,
'শেষ ওর সাথে যোগাযোগ হয়েছিল তখন কথা ছিল যে ও প্রথমে জালাল ইউনুস এবং আমাদের সিরাজ ভাই উনাদের সাথে বসবে। এরপর আমার সাথে বসবে। উনাদের সাথে বসেছে, এখন আমার সাথে বসবে। ওর কাছ থেকে শোনার আগে কিছু মন্তব্য করা উচিত নয়। তবে আমি যেটা শুনেছি– সে বলেছে, সে সামনের বছর থেকে খেলবে।'
পহেলা মে'র পর মুস্তাফিজুর রহমানের আইপিএল ছেড়ে দেশে আসার প্রসঙ্গে বোর্ড প্রেসিডেন্টের বক্তব্য, 'হ্যাঁ আইপিএল লাভবান হত, আমরা কীভাবে লাভবান হব?'
