ডিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চাইলেন তামিম
-
1
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করলেন ডেভিড ওয়ার্নার
-
2
হেটমায়ারের বীরত্বে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের, ৩-২ ব্যবধানে সিরিজ নিউজিল্যান্ডের
-
3
এলপিএলে সাকিবের কার্যকর ক্যামিও, ৫ রানের শ্বাসরুদ্ধকর জয় পেল জাফনা কিংস
-
4
পাঁচ বছর পর সেরা ১০-এ জো রুট, কোহলির আরও কাছে রোহিত
-
5
আফগানিস্তানের ওয়ানডে-টেস্ট অধিনায়ক রাহমাত শাহ, সহ-অধিনায়ক গুরবাজ
ডিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চাইলেন তামিম
ডিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চাইলেন তামিম
বিপিএলের পর এবার শুরু হচ্ছে ডিপিএল। শনিবারেই হয়ে গেলো ১২ দলের অধিনায়কদের নিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের অফিসিয়াল ফটোসেশান। দিন বদলের পালা বদলের হাওয়া লেগেছে ডিপিএলেও। এই টুর্নামেন্টটি দেশের বেশির ভাগ ক্রিকেটারদের জন্যই একমাত্র আয়ের উৎস। অথচ এবার প্রিমিয়ার লিগে পারিশ্রমিক কমে গেছে কোনো কোনো ক্ষেত্রে অর্ধেকের বেশি।
বিপিএলেও দেখা গেছে পারিশ্রমিকের জটিলতা। খেলা শুরু হওয়ার আগেই ডিপিএলেও একই চিত্র। পারিশ্রমিক নিয়ে শঙ্কা প্রকাশ করে মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বলেন, "আমি সব সময় মনে করি, প্রিমিয়ার লিগ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড। খেলা ভালো হোক, আম্পায়ারিং ভালো হোক, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে খেলোয়াড়দের পারিশ্রমিকের যেন নিশ্চয়তা থাকে। আমার তরফ থেকে এতটুকুই চাওয়া থাকবে।"
তামিম আরো বলেন, "ক্রিকেটটা ভালো হোক, পাশাপাশি আম্পায়ারিং নিয়ে আলোচনা হয়, সেগুলো বোর্ড দেখভাল করুক। আমরা যেন ভালোভাবে লিগটা শেষ করতে পারি। আবার বলব, আমার মূল অগ্রাধিকার হচ্ছে খেলোয়াড়দের পারিশ্রমিক পুরোপুরি পরিশোধ করা।"
পারিশ্রমিক নিয়ে আবাহনীর অধিনায়াক মোসাদ্দেক হোসেন বলেন, "পেমেন্ট ইস্যুটা অনেক বড়, এই কারণে আমরা অনেকগুলো খেলোয়াড়কে ধরে রাখতে পারিনি এ বছর। আমার কাছে মনে হয় ঢাকা লিগে সবচেয়ে বড় ইস্যু পারিশ্রমিক। খেলোয়াড়েরা যেন পুরো পারিশ্রমিক পায়।"
