শুক্রবার হলেও বিপিএল ফাইনাল শুরু হবে ৩০ মিনিট আগে
-
1
আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
-
2
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষনা, ফিরলেন ডি কক ও প্রোটোরিয়া
-
3
মোহাম্মদ নবীর বদলি হিসেবে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে মিরাজ
-
4
টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে শান্তদের সামনে ক্যারিবিয়ান পরীক্ষা, সূচি প্রকাশ বিসিবির
-
5
স্পিন-জাদুতে আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা
শুক্রবার হলেও বিপিএল ফাইনাল শুরু হবে ৩০ মিনিট আগে
শুক্রবার হলেও বিপিএল ফাইনাল শুরু হবে ৩০ মিনিট আগে
১৯ জানুয়ারি পর্দা উঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের। শেষের পথে বিপিএল, কাল নামবে আসরের পর্দা। ফাইনাল কখন মাঠে গড়াবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে। ইনিংসের মাঝে থাকবে ২০ মিনিটের বিরতি।
টুর্নামেন্টের দুই ফাইনালিস্টও পেয়ে গেছে বিপিএল। রেকর্ড পঞ্চমবারের মতো ফাইনালের মঞ্চ নিশ্চিত করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ফরচুন বরিশালও।
বিপিএল টেকনিক্যাল কমিটি এক বিবৃতিতে জানায়, ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। প্রথম রাউন্ডের শুক্রবার ছাড়া দিনের দ্বিতীয় ম্যাচও এই সময়ে শুরু হয়েছে। তবে ফাইনাল শুক্রবারে হলেও তা গড়াবে ৬ টা ৩০ মিনিটে।
ফাইনালে দুই ইনিংসের মাঝে বেশি সময় বিরতি রাখা হয়েছে। সাধারণত ইনিংস বিরতি ১০ মিনিট দেওয়া হয়ে থাকে। তবে আগামীকালকের শিরোপা নির্ধারণী ম্যাচে বিরতি থাকবে ২০ মিনিট। সাড়ে ছয়টায় খেলা শুরু হয়ে ৮টায় প্রথম ইনিংস শেষ হওয়ার কথা। এরপর ৮ টা ২০ মিনিটে দ্বিতীয় ইনিংস শুরু হয়ে ম্যাচ শেষ হবে ৯টা ৫০ মিনিটে।
