টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন পল স্টার্লিং

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন পল স্টার্লিং

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন পল স্টার্লিং

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন পল স্টার্লিং

আয়ারল্যান্ড ক্রিকেটে নতুন পরিকল্পনার অংশ হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন পল স্টার্লিং। ২০২৮ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

৩৫ বছর বয়সী স্টার্লিং ২০২৩ সালে সাদা বলের অধিনায়কত্ব পান এবং সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেন। তবে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেও তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকবেন এবং ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।

এই পরিবর্তনের ফলে আয়ারল্যান্ড তিন ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক পাচ্ছে। টেস্টে অ্যান্ড্রু বালবার্নি, ওয়ানডেতে পল স্টার্লিং এবং টি-টোয়েন্টিতে এখনো ঘোষণা হয়নি।

নিজের সিদ্ধান্ত নিয়ে স্টার্লিং বলেন, অনেক ভেবেচিন্তেই তিনি টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই ফরম্যাটে দলকে নেতৃত্ব দেওয়া তার জন্য গর্বের বিষয় ছিল এবং দেশের হয়ে অধিনায়কত্ব করা সবসময়ই বড় সম্মানের।

তিনি সতীর্থ, কোচিং স্টাফ ও ক্রিকেট আয়ারল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সমর্থকদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ দেন। একই সঙ্গে জানান, ওয়ানডে অধিনায়ক হিসেবে তিনি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন এবং নিজের পারফরম্যান্সে আরও মনোযোগ দিতে চান।

স্টার্লিং আরও বলেন, দলের জন্য এটি নতুন অধ্যায়ের সূচনা এবং নতুন অধিনায়ককে তিনি পূর্ণ সমর্থন দেবেন।