বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা
-
1
হৃদয়-মোসাদ্দেক-লিটনের ব্যাটে লড়াকু সংগ্রহ, অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের লক্ষ্য
-
2
শরিফুলের ৬ উইকেটেও রক্ষা হলো না, ১ উইকেটে জিতল অস্ট্রেলিয়া
-
3
জুয়াইরিয়ার ঝড়ে রেকর্ড গড়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
-
4
রাদারফোর্ড-হোল্ডারের ঝড়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
-
5
হাঁটুর চোটে দ্বিতীয় টেস্টে নেই রবিনসন, তৃতীয় টেস্টে ফেরার আশা
বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা
রাজশাহীতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে হাসিনি পেরেরার দুর্দান্ত ৯৫ রানে ভর করে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়ে দারুণভাবে সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা।
২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক চামারি আতাপাত্তু আউট হয়ে গেলেও দলকে এগিয়ে নেন হাসিনি পেরেরা। ১৩১ বলে ১৩টি চারে সাজানো তার ইনিংসটি ছিল ম্যাচজয়ী। দ্বিতীয় উইকেটে ইমেশা দুলানির সঙ্গে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ ১০৮ রানের জুটি।
দুলানি ৭৯ বলে ৫৬ রান করে আউট হলে তৃতীয় উইকেটে হারশিথা সমরাবিক্রমার সঙ্গে আরও ৭৮ রান যোগ করেন হাসিনি। শতকের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ৯৫ রানে থামতে হয় তাকে, সোবহানা মোস্তারির বলে আউট হয়ে।
তবে জয় নিশ্চিত করতে আর ভুল করেননি হারশিথা। অপরাজিত ৪৪ রানে হানসিমা কারুনারত্নেকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। পরে সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানার ৬৫ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় দল। মোস্তারি ৮০ বলে ৭৪ রান করে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
নিগার সুলতানা করেন ৪০ রান, আর আট নম্বরে নেমে রিতু মনি যোগ করেন ২০ রান। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ।
শ্রীলঙ্কার হয়ে কাভিশা দিলহারি ৩টি এবং নিমাশা মীপাগে ২টি উইকেট নেন। এছাড়া মাল্কি মাদারা ও চামারি আতাপাত্তু একটি করে উইকেট শিকার করেন।
এই সিরিজ শেষ করে এখন দুই দল মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে, যা শুরু হবে আগামী ২৮ এপ্রিল সিলেটে।
